somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতারণার ফাঁদ পাতা ভূবনে !!

০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতারণার ফাঁদ পাতা ভূবনে!
কখন কে ধরা পরে কে জানে
গরব সব হায় কখন টুটে যায়,
সলিল বহে যায় নয়নে।!!
কবিগুরু
দেশে প্রতারকের সংখ্যা বাড়ার পাশাপাশি বদলেছে প্রতারণার ধরন। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও মোবাইল ফোনে ওতপেতে থাকা প্রতারকরা নানা কৌশলে মানুষের অর্থকড়ি হাতিয়ে নিচ্ছে। নানা কায়দায় প্রতারণার ফাঁদ পাতে এ চক্রের সদস্যরা। উঠতি বয়সি কিছু বখাটে নারী বিভিন্ন কায়দায় ফাঁদে ফেলে সর্বস্বান্ত করছে বিভিন্ন শ্রেণির মানুষকে। কিছু অসাধু সাংবাদিক ও আ্ইনশৃৃ্ঙ্খলা বাহিননীর কিছু নষ্ট লোক এ কাজের সঙ্গে জড়িত। তাদের ইন্ধনে নারীরা ভিক্টিমের সখ্যতা গড়ে তোলে ম্যাসেঞ্জারের কথোপকথন কিংবা অডিও রেকর্ড করে তা ভুক্তভোগীদের কাছে পাঠিয়ে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। সাধারণত সহজ-সরল ও টাকাওয়ালা মানুষই তাদের লক্ষ্য। সুযোগ বুঝেই নানা ছলচাতুরী ও মিথ্যা প্রলোভন দেখিয়ে তারা প্রতারণা করছেন। এসব প্রতারণার মধ্যে কম খরচে বিদেশ পাঠানোর প্রলোভন, ঘরে ডেকে এনে জোর করে অশ্লীল ছবি তুলে তা ভাইরাল করার মতো বিচিত্র ও অভিনব কৌশলে প্রতারণা করা হচ্ছে। ব্যসায়ী, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিও এসব প্রতারণার শিকার হচ্ছেন অহরহ। এসব মেয়েরা টেলিফোনে অনৈতিক সুবিধা দেবার কথা বলে, বা প্রেমের ফাঁদ পেতে যুবকদের তাদের বাড়িতে নিয়ে আটকে রেখে চাঁদাবাজি করছে। ফোনে বা ব্যাক্তিগতভাবে এসব নারীর সঙ্গে পরিচয় হলে ওই নারীর অনুরোধে বা প্রতারণায় তার বাড়িতে গেলে তাকে আটকে রেখে তার সঙ্গে নগ্ন ছবি তোলে। এরপর তা প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয়।এসব কাজে বিশ্বস্ততা অর্জনের জন্য এসব মেয়েরা অর্থও বিনিয়োগ করে। বিশ্বস্ততা অর্জনের পর তাদেরকে বাড়ি বা তাদের ফ্লাট বাড়িতে নিয়ে আটকে রেখে মারধর এবং প্রাণনাশের হুমকি দিয়ে সর্বাসান্ত করছে। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে বেদড়ক মারধর করা হয়। একপর্যায়ে তার কাছে থাকা টাকা কড়ি হাতিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি কাউকে জানালে তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র মতে, যেসব মানুষ ভার্চুয়াল প্রতারণার শিকার হন, তাদের মধ্যে ৭০ ভাগই মামলা করতে চান না। অনেকে সামাজিক অবস্থানের কথা চিন্তা করে এসব প্রতারণার ঘটনা চেপে যাচ্ছেন। সামাজিকভাবে মান ক্ষুন্ন হওয়ার ভয়ে তারা মামলা করতে চান না। কেউ মামলা করলেও তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালাতে থাকেন।


দেশের প্রতিটি শহরর এমন ঘটনা এখন অহরহ চলছে । অবস্থাটা এমন- যেন প্রতিটি গলির মোড়ে দাড়িয়ে রয়েছে একেকজন প্রতারক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, নানা ধরনের প্রতারণার ফাঁদ পেতে চারদিকে ওতপেতে আছে নানা প্রতারক চক্র। ভয়ংকর সব প্রতারণার অভিযোগ থাকলেও নেই প্রতিকার। মামলার পর গ্রেফতার হলেও দ্রুত জামিনে বেরিয়ে এসে আবারও বেপরোয়া হয়ে উঠছে এ চক্রের সদস্যরা। এসব প্রতারণার শিকার রাজনৈতিক নেতারাও। তাদেরকে ব্ল্যাকমেইল’ করে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। শুধু আইন প্রয়োগ বা অপরাধীদের গ্রেফতার করে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এদের খপ্পর থেকে দূরে থাকার একমাত্র মাধ্যম সচেতনতা।
#কবিগুরুর কবিতার প্রথম শব্দটি পরিবর্তিত হয়েছে!

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২১ রাত ১১:৪৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×