শেয়াল পণ্ডিত !!
২৯ শে জুন, ২০২২ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Photo credit: Googleশেয়াল পণ্ডিত !!© নূর মোহাম্মদ নূরুআমি যা বলি তা সবই ভাবি ঠিক
কার এমন সাধ্য বলে তা বেঠিক
কাজ কাম করি যা সবই নিখুঁত
আমি শেয়াল পণ্ডিত!
বুদ্ধিতে পেট আমার আছে ফুলে ফেপে
জ্ঞান রাখি হাড়িতে কেজি দরে মেপে
তা থেকেই বিলাই আমি কিঞ্চিত
আমি শেয়াল পণ্ডিত!
দুনিয়ার সব পচাঁ শুধু আমি ছাড়া
পঁচাদের ঝেটিয়ে করি ছাড়া পাড়া
পাড়ায় আমার মতো আর নাই সৎ
আমি শেয়াল পণ্ডিত!
কেউ দেয় বাহবা কেউ উস্কানী
ভালো যা লাগে তা নিজ কানে শুনি
মন্দটা দূরে রেখে শুই হয়ে চিত
আমি শেয়াল পণ্ডিত!
এই ভাবে দিন যায় আসে রাত ফিরে
তেলবাজ চাটুকার রাখে মোরে ঘিরে
মোটা মাথার গাধাদের কি করি বিহীত
আমি শেয়াল পণ্ডিত!
যাক তারা গোল্লায় আমার কি আসে
শুকনা মরা কাষ্ঠই নদী জলে ভাসে
পেটে কিছু থাকলে ডুবিতাে নিশ্চিৎ
আমি শেয়াল পণ্ডিত!প্রকাশকালঃ ঢাকাঃ বুধবারঃ ২৯ জুন ২০২২ ইং
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২২ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন
আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন