somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাইতো সুখী হতে চায়, তবু.....

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সবাইতো সুখী হতে চায়, তবু.....
কেউ সুখী হয়, কেউ হয় না।
জানি না লোকে যা বলে, সত্য কী না,
কপালে সবার নাকি সুখ সয় না।


সুখ খুঁজতে গিয়ে মান্না দে গেয়েছিলেন কালজয়ী এ গান। জা্নিনা তিনি সুখের সন্ধান পেয়েছিলেন কিনা তার জীবদ্দশায়! তবে সুখের সংজ্ঞা কী সে প্রশ্নের উত্তর দেয়া খুব সহজ নয়। কারণ সুখ একটি আপেক্ষিক বিষয়। কেউ মদ বিক্রি করে দুধ পান করে এটাই তার সুখ আবার কেউ দুধ বিক্রি করে মদ পান করে তাতেই তার সুখ।

তা্ই তো কবি বলেনঃ সুখ তুমি কি বড় জানতে ইচ্ছা করে !!

সুখের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষের বাস। এই সাড়ে সাতশো কোটি মানুষের সুখের সংজ্ঞা হয়তো সাড়ে সাতশো রকমের। কারণ মানুষ সুখের সংজ্ঞা যে যার মতো করে সাজিয়ে নেয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ব্যক্তি কী চান? তার সন্তুষ্টি ও পরিতৃপ্তি কোথায়? তিনি তার জীবনকে কীভাবে দেখতে চান? কীভাবে উপভোগ করতে চান? মনোবিদদের মতে, সুখ মানে এমন কিছু যা কল্যাণকর। মোদ্দা কথায় সুখ হলো মনের এমন একটি অবস্থা বা অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুখের মূল উদ্দেশ্যই হলো আনন্দকে বাড়ানো, আর কষ্টকে কমানো। কবি কামীনি রায় তার ‘সুখ’ কবিতায় লিখেছেন-
‘নাই কিরে সুখ? নাই কিরে সুখ?
এ ধরা কি শুধু বিষাদময়?
যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে
কেবলি কি নর জনম লয়?’

তবে কে সুখি মানুষ তা উপলদ্ধি করা যাবে যখন তার ভিতেরে প্রকাশ পাবে নিচের ছয়টি বিশেষ গুনাবলী যথাঃ
। ক্ষমা করার মানসিকতা থাকা
২। আত্মবিশ্বাস থাকা
৩। কৃতজ্ঞতা বোধ থাকা
৪। জানার কৌতুহল থাকা
৫। নিজের যোগ্যতাকে মূল্যায়ন করা
৬। বাস্তবতাকে মেনে নেওয়ার মানসিকতা থাকা।


ইতিবাঁচক অনুভূতি জীবনে পরিতৃপ্ত থাকতে শেখায় এবং নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। সুখের জন্য নেতিবাচক অনুভূতি কমানো, চিন্তা ও হতাশা দূর করা জরুরী। জীবন আপনাকে যা দিয়েছে তাকে গ্রহণ করা এবং জীবন যে রকম তাকে সেভাবেই আত্তীকরণ করার যে সামর্থ্য তার মধ্যেই সুখের চাবিকাঠি লুকিয়ে আছে।

পুনঃপ্রকাশ
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২২ রাত ৯:২২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।

লিখেছেন রাবব১৯৭১, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:২৮

[যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।
------------------------------------------------------------------------
একটি কার্যকর গণতন্ত্রে সংসদ হওয়া উচিত মিথ্যা ও বিভ্রান্তির বিরুদ্ধে শেষ প্রতিরোধক। এখানে তথ্য যাচাই হয়, তৈরি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নাবিকের মনের নোঙর

লিখেছেন খায়রুল আহসান, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২২

ছুটি শেষে যে নাবিক গৃহত্যাগ করে
ফিরে চলে পোতাশ্রয়ে নোঙর করা
তার জাহাজ পানে, জিজ্ঞেস করোনা
তাকে কখনো তার গন্তব্যের কথা।

তার মনে গেঁথে থাকে ফেলে আসা
প্রিয়জনের কান্নাভেজা মুখ আর চোখ,
বাংলার শ্যামল প্রান্তরে... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

এই পাড়েতে পদ্মা বহে, ঐ পাড়ে গঙ্গা।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:১৩

এইযে নদী দেখছো!
নদীর এ পাড়ে বহে পদ্মা।
আর ঐ পাড়েতে গঙ্গা।
একই নদীর ভিন্ন নাম
ভিন্ন জাগায় ভিন্ন কাম।
এই পাড়ে যা গা ভেজানো
ঐ পাড়ে তা পাপ ঘুচানো।
গঙ্গা-স্নানে পবিত্র হয় তাদের সারা গা।
এই পাড়েতে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×