একটি ভূত সঙ্গীত !!
২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ভূত সঙ্গীত !! (মজা দেই,মজা লই) © নূর মোহাম্মদ নূরু আমরা ভূতের দল,
আমরা ভূতের দল,
পঁচা মরা খেয়ে মোরা
বাড়াই বুকের বল।
তাই মরা পচা পাইতে মোরা
করি অনেক ছল।
আমরা ভূতের দল
আমরা ভূতের দল।
রানী মোদের বাস করেন
তাল গাছেরই মাথায়,
সেথায় বসে নাকি সুরে
ভূতের রাজ্য চালায়,
মরা পঁচা না জুটিলে
তোলে ভূতের ছাল!
আমরা ভূতের দল
আমরা ভূতের দল।
মেছো ভূত আর গেছো ভূতে
মন্ত্রণা দেয় তারে,
কুমন্ত্রণায় পইয়া তার
বুকে সাহস বাড়ে।
সেই সাহসে অনেকেরে
করে নাজেহাল।
আমরা ভূতের দল
আমরা ভূতের দল।৷
শাকচুন্নী আর গেছো ভূতে
চুরী করে শাক,
মেছো ভূতে সেসব দেখে
করে ভীষণ রাগ।
রাগ বাড়িলে চক্ষু তাহার
হয়ে যায় লাল
আমরা ভূতের দল
আমরা ভূতের দল।
মামদো ভূতে নজর রাখে
তেতুল গাছে বসে,
সে জানে কোন ভুতে
কারে ভালোবাসে,
বেহাল কিছু দেখলে পরে
সেই ধরে হাল।
আমরা ভূতের দল
আমরা ভূতের দল।
সব ভূতেরা থাকবো হেথায়
খাইবো পঁচা গলা,
কেউ আসলে মোদের রাজ্যে
করবো ফালা ফালা।
ভূতের রাজ্যে মানুষ এলে
হবে অন্তিম কাল,
আমরা ভূতের দল
আমরা ভূতের দল।
বিঃদ্রঃ ভূতদের পক্ষ থেকে ব্লগের প্রখ্যাত সুরকার,শিল্পী সুবর্ণ ভাইকে অনুরোধ তিনি যেন অনুগ্রহ করে ভূতদের এই কোরাস গানটির সুর দিয়ে তার কণ্ঠে পরিবেশন করে ভূতদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেন! প্রকাশকালঃ ২০ আগস্ট ২০২২ ইং
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২২ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১

https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুন