ছিচ কাঁদুনে ঠঁসা বউ !!
০২ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছিচ কাঁদুনে ঠঁসা বউ !!(মজা দেই, মজা লই) ©নূর মোহাম্মদ নূরু অফিস থেকে সাহেব ফিরে চাইলো যখন কলম,
ঠঁসা বউ দিলো তাকে ঢোল কোম্পানীর মলম!
ভাবছে জামাইর ধরছে মাথা মলম চাইছে তাই,
ভালো হতো টাইগার বাম সেটাতো ঘরে নাই।
কলম চেয়ে মলম পেলে মেজাজ কী ঠিক থাকে,
বললে কিছু কড়া করে পানি ঝরায় নাকে!
সাহেব কয় কাজ নাই বাসায় করোটা কী বসে,
চাইলে পানি আনো চিনি থাপ্পর দিবো কষে।
ঠঁসা বউ ভাবলো তাকে বসতে বলছে পাশে,
লাজুক মনে ঘোমটা টেনে পতির কাছে আসে।
সাহেবের মেজাজ তখন সপ্তমেতে চড়ে,
কঠিন এক ঝাড়ি দিলো চুলির মুঠি ধরে।
ছিচ কাদুনে বউটি বলে দোষ করেছি কী?
জানো তুমি? আমি হলাম করিম মুন্সির ঝী!
আমার বাপের ধমক খেয়ে বিড়ালে ঘাস খায়,
কোন সাহসে হাত তুলেছো তুমি আমার গায়।
আজকে থেকে খানা দানা চুলা হলো বন্ধ,
বুঝি আমি কেনো তুমি খোঁজো আমার গন্ধ!
পানেএ থেকে চুন খসিলে মারতে আসো তেড়ে,
কইনা কিছু তাইতে তোমার সাহস গেছে বেড়ে!
এমনি করে হাজার কথায় পতিকে দেয় ঝাড়ি,
থাকবোনা আর তোমার ঘরে যাবো বাপের বাড়ি।
ভাই আমার শুনবে যখন ধরছো চুলের মুঠি,
তোমার পিঠে ভাঙবে সে যে তেল কুচকুচে লাঠি।
সারা রাতি কান্না কাটি নিদ্রা নাহি আসে,
সখের দুটি বালিশ তার চোখের জলে ভাসে।
এমন ছিচ কাঁদুনে ঠঁসা বউ যাদের ঘরে আছে,
তাদের জীবন এই দূনিয়ায় ষোল আনাই মিছে।প্রকাশকালঃ ২ সেপ্টেম্বর ২০২২ ইং
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১

https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুন