somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেজাজ গরম !!

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মেজাজ গরম !!
© নূর মোহাম্মদ নূরু

নানান জনের তিক্ত কথায় হচ্ছে মেজাজ গরম,
যতই ভাবি বলুক যতোই রাখবো মাথা নরম।,
পাশ কাটিয়ে চলি তাদের তাতেও নাই শরম,
পা মাড়িয়ে ঝগড়া করা এটাই তাদের ধরম।

পরের বাড়ির হাড়ির খবর নেয়া তাদের চাই,
নিজের বাড়ি বিরাণ পড়ে সে খবর তো নাই।
কাকের মতো জোট বাঁধিয়া বৃথাই কা কা করে,
কি আসে যায় কাকা রবে কে বাঁচে কে মরে।

যতই তাড়াও আসবে ফিরে লাজ শরম যে কম,
দেখে শুনে ভাবি মনে আসবে তোদের যম।
ভূতের মতো এক মরিলে শতেক জন্ম নেয়,
রক্ত চুষে সকাল বিকাল দলে বৃদ্ধি পায়।

এদের জ্বালায় কত জনে ছাড়ছে যে ঘর বাড়ি,
আছে কেহ দূরে সরে মুখটি গোমরা করি।
এই সুযোগে করছে তারা নরক যে গুলজার,
ভাবচে তারা এমন যাবে আসবেনা কেউ আর।

দেখে এদের লম্ফ ঝম্প মেজাজ গেছে চড়ে,
ভূতের দেশে পাঠিয়ে দেবো সব কটাকে ধরে।
জোকের মতো কামড়ে ধরে রক্ত চুষে খাবে?
জোকের মুখে লবন দিলে জোকের মরণ হবে।

তাতেও যদি না হয় শরম মারবো তুলে আছাড়,
পালাবার যে পথ পাবেনা খুঁজবে কাপড় কাছার।
থাকি সবাই সান্তি সুখে এই দেশটা যে সবার।
ভাবো কেনো একাই রবে দেশটা তোমার মামার?

প্রকাশকালঃ ১৬ আগস্ট ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪০
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

লিখেছেন জাহিদ অনিক, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×