‘মাকে আইনা দেও। মা, মাগো তুমি কই? বাইর হইয়া আস’- ধসে যাওয়া রানা প্লাজার সামনে তপ্ত রোদ মাথায় নিয়ে বসে থাকা তিনটি শিশু কিছুক্ষণ পরপরই মায়ের জন্য এভাবে কেঁদে ওঠছে, আর আহাজারি করছে বয়সের ভারে নুয়ে পড়ে দাদা-দাদীর কাছে।
কেউ জানে না ওদের মা জীবিত, নাকি মৃত। হয়তো ওদের বিশ্বাস, মা কিছুক্ষণ পরেই আসবে। আবার যখন দেখছে মা আসছে না, তখন বলে ওঠে, ‘মার কাছে আমরারে নিয়া চল। দাদি, দাদিগো, মারে একবার আইতে কও না’। অবুঝ তিন নাতির আকুল কান্নায় বৃদ্ধের দু’চোখ গড়িয়ে আসে শুধু অশ্রুর বন্যা। কী বলে শান্তনা দিবে ওদের, সে ভাষা জানা নেই! তবুও ধরা গলার চেষ্টা, ‘কাঁদিস না! তোদের মা এইতো একটু পরেই আইব’।
এরই মধ্যে কিছু লোক ধমকের সুরে বলতে লাগল, ‘এখানে কী চান? যান এখান থেকে।’ কিন্তু মাকে ছাড়া শিশুগুলো কিছুতেই যাবে না। মায়ের জন্য এ অবুঝ শিশুদের বুকফাটা কান্না দেখে প্রকৃতিও যেন কেঁদে ওঠে! আশে পাশের মানুষের পক্ষে অশ্রু সংবরণ কঠিন হয়ে পড়ে। দেশের সকল মানুষের প্রার্থনা, ‘আল্লাহ। তুমি ওদের মা-হারা করো না’।
যারা সরিয়ে দিতে এসেছিল। তাদের মন গলে যায়। তারাও শান্তনার সুরে বলে, ‘যাও বাবা, তোমাদের মা আসবে’। অপেক্ষার প্রহর গুনতে গুনতে আজ বেশ কিছু দিন পেরিয়ে গেছে। কিন্তু মায়ের দেখা নেই! আর কত দিন মায়ের জন্য পথ চেয়ে থাকতে হবে ওদের? সত্যিই কি আসবে ওদের মা?
আলোচিত ব্লগ
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।