somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁদের ফাঁদে মুসলমান : ২৮ রোজায় ঈদের চাঁদ দেখতে বললেন সৌদি সুপ্রিম কোর্ট!

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ বছর সৌদি আরবে রমজান ২৮ দিনেই শেষ হতে পারে। এ জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সৌদি সুপ্রিম কোর্ট। চাঁদ দেখা গেলে আজ বুধবার সৌদি আরবে ঈদুল ফিতর উদ্‌যাপন হওয়ার কথা। এ ক্ষেত্রে ঈদের পরদিন আরেকটি রোজা রাখার সিদ্ধান্ত জানিয়েছেন সৌদি আরবের ধর্মীয় নেতারা। তবে রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।
চাঁদ দেখামাত্রই নিকটস্থ আদালতে জানানোর জন্য সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার চাঁদ দেখা না গেলে আজ বুধবারও চাঁদ দেখতে হবে।
এ বিজ্ঞপ্তির ফলে মুসলিম তীর্থভূমি হিসেবে স্বীকৃত দেশটিতে ঈদুল ফিতরের দিনক্ষণ নিয়ে উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ২৮ রোজার শেষে কিভাবে ঈদ হবে, গতকাল সেই প্রশ্ন ছিল সৌদি নাগরিকদের মুখে মুখে।
আরবি চান্দ্র বর্ষ অনুযায়ী রমজান মাস সম্পন্ন হয় ২৯ অথবা ৩০ দিনে। মাসটি কবে শেষ হবে, সেটা নির্ভর করে সংশ্লিষ্ট ভূখণ্ডে ২৯ রমজানের সন্ধ্যায় (সূর্যাস্তের পর) নতুন চাঁদ দেখতে পাওয়া বা না পাওয়ার ওপরে।
চাঁদের গতিবিধি জ§ দিয়েছে ২৮ রমজানের শেষে চাঁদ দেখার এই বিশেষ প্রয়োজনীয়তা। এর আগে একই ধরনের সমস্যা তৈরি হয়েছিল হিজরি ১৪০৪ সালে (গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টাব্দ অনুযায়ী সেটা ছিল ১৯৮৪ সাল)।
সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় নেতারা একমত হয়েছেন, হিজরি ১৪০৪ সালের রমজানের মাস গণনার নিয়মটি সঠিক ছিল না। শুরুতেই ভুল করা হয়েছিল। এ কারণে সে বছরও ২৮ রোজার শেষে ঈদের চাঁদ উঠতে দেখে সৌদি আরবের মানুষ। সে বছরও স্বাভাবিক নিয়মে ২৮ রোজা শেষে মধ্যপ্রাচ্যের ধর্মপ্রাণ মুসলমানরা পরের রোজাটি রাখার মানসিক প্রস্তুতি নিয়েই সেহরি খাওয়ার ব্যবস্থা করছিল। অনেকে রাতের কাজ সেরে ঘুমিয়েও পড়েছিল। কিন্তু তাদের অবাক করে দিয়ে সন্ধ্যার আকাশে দেখা দিয়েছিল শাওয়ালের চাঁদ। সৌদি আরবের বিভিন্ন এলাকায় সেই চাঁদ দেখতে পেয়ে বিচলিত হয়ে যায় স্থানীয় মানুষ। এরপর ধর্মীয় নেতাদের মধ্যে তুমুল আলোচনা শেষে পাওয়া সিদ্ধান্ত অনুসারে মধ্যরাতে পর দিন ঈদ হওয়ার ঘোষণা দেয় সৌদি সরকার। কিন্তু তথ্যপ্রযুক্তি এতটা আধুনিক না হওয়ায় খবরটা সারা দেশের মানুষকে তারা জানাতে গিয়ে বিপাকে পড়ে যায়। একই সঙ্গে বিষয়টা ভীষণ বিভ্রান্ত করে মধ্যপ্রাচ্যের মানুষকে। আরব দেশগুলোতে এর পক্ষে-বিপক্ষে অবস্থান নেন বিভিন্ন ধর্মীয় নেতা। ফলে কোথাও সরকার ঘোষিত দিনে কোথাও বা এর পরদিন পালিত হয় ঈদ উৎসব। মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় নেতারা সৌদি আরবের ঘোষণাকে প্রত্যাখ্যান করেন। সে দেশে ২৯ রোজার শেষেই পালিত হয় ঈদ।
সেই বিতর্কে ছিল দুটো দিক। ধর্মীয় বিধান অনুসারে শাওয়ালের চাঁদ দেখা দিলে পরদিন ঈদের নামাজ পরার যেমন নিয়ম আছে পাশাপাশি রোজা ২৯ বা ৩০টি করতে হবে এমন নিয়মও পবিত্র কোরআনে বলা হয়েছে। এর ফলে ধর্মীয় নেতারা বিভক্ত হয়ে পড়েন। সৌদি ধর্মীয় নেতারা ফতোয়া দেন, যেহেতু ২৮ রোজা শেষে ঈদ হয়েছে আর ধর্মীয় নিয়ম অনুযায়ী রোজা হতে হবে কমপক্ষে ২৯টি তাই অবশিষ্ট রোজাটি ঈদের পরে রাখতে হবে। এর বিপরীতে উদারপন্থী ফতোয়াও দিয়েছিলেন আরেক দল ধর্মীয় নেতা। তাঁরা বলেন, যে রোজাটি বাদ পড়ে গেছে সেটি পালন না করতে চাইলে ১০ জন ফকির-মিসকিনকে খাওয়াতে হবে।
চান্দ্র বর্ষ অনুযায়ী ৩০ বছর পরে এবার এসেছে সেই বছর। তাই সৌদি আরবে এই উদ্বেগ। চাঁদ দেখা গেলে আজ সৌদি আরবে যদি ঈদ শুরু হয় তবে এর প্রভাবে গোলমালে পড়ে যাবে পুরো মুসলিম বিশ্ব।
(তথ্য সূত্র: দৈনিক কালের কন্ঠ পত্রিকার লিঙ্ক Click This Link
)


মুছলিম বিশ্ব যদি চাঁদের এ ফাঁদ হতে কোরানিকভাবে মুক্তি পেতে আগ্রহী থাকে তবে ‌ইয়ং মুছলিম সোসাইটি’র নীচের লিঙ্ক থেকে সমাধান নিতে পারেন:



Click This Link
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×