somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

হৃদয় নির্যাস

আমার পরিসংখ্যান

নুরুল ইসলাম স্যার
quote icon
পেশায় ককসবাজারের একটি মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক। সুশিক্ষা বিতরণের মাধ্যমে আমাদের সন্তানদের মানবিক মানুষে পরিনত করা আমার ব্রত। পেশাকে অন্যরকম ভালবেসে চাকরীর সাড়ে চৌদ্দ বছরে মাত্র তিনদিন ছুটি নিয়েছি। অনন্য শিক্ষকতার স্বীকৃতি স্বরূপ দেশবরেণ্য উপস্থাপক হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে দু’বার সম্মানিত হয়েছি। দেশের ভিন্ন মাত্রার দৈনিক প্রথম আলো’র অন্যরকম সম্বর্ধনা পেয়ে আপ্লুত হয়েছি। পেয়েছি বিএসবি ফাউন্ডেশন এওয়ার্ড ২০০৯, আলহামদুলিল্লাহ! আমার পেশায় আমি বেশ ভাল আছি। আপনাদের দোয়া কামনা করছি।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

একটি বর্বরোচিত হত্যাকান্ড ঘিরে ঈদগাঁও’র সিন্ডিকেট সাংবাদিকতা

লিখেছেন নুরুল ইসলাম স্যার, ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৬

ককসবাজার সদরের ইসলামাবাদের ইউছুপেরখীলে গত ১০ অক্টোবর একটি নৃশংস হত্যাকান্ড সংগঠিত হয়। চোর সন্দেহে ভিলেজার পাড়ার রিক্সা চালক আহমদ উল্লাহকে ৯ অক্টোবর রাতের আঁধারে বেধড়ক পেটায় উচ্ছৃংখল জনতা। ১০ অক্টোবর ভোরে অমানুষিক নির্যাতনের মাত্রা আরও বাড়ে। ঘটনা শুনে সকাল ৮ টায় স্থানীয় মেম্বার তাকে হাসপাতালে নেন। ডাক্তার দেখেন ততক্ষণে আহমদ... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৯৬ বার পঠিত     ০ like!

রাজু’র বাল্য বিয়ে ও অন্তরালের কথকতা

লিখেছেন নুরুল ইসলাম স্যার, ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

রাজু ছেলেটা ককসবাজার সদরের ঈদগাহ হাই স্কুল থেকে ২০১২ সালের জেএসসি পরীক্ষার্থী ছিল। বয়স আর কতইবা হবে, ১৩ থেকে ১৫ কিংবা জন্ম নিবন্ধন বহি অনুযায়ী কেবলই ১৫। বাবা সৌদিয়া প্রবাসী। পড়াশোনায় ছেলেটির আগ্রহ ছিলো না কিংবা পরিবারের তত্তাবধান সঠিক না থাকায় জেএসসি পরীক্ষার ফরম ফিলাপও হয় নি তার। সেই থেকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৩৯ বার পঠিত     ০ like!

বিনয়ী শওকতের রুদ্ররূপ

লিখেছেন নুরুল ইসলাম স্যার, ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪

শুদ্ধ উচ্চারণে পড়া বলতে পারতো অনর্গল, হাউজে প্রশ্ন ছুঁড়ে দিলে সবার আগে হাত তুলতো ছেলেটা। বৈষয়িক জ্ঞানের বাইরেও গুছিয়ে কথা বলতে পারতো। পাঠের বাইরেও নানা বিষয়ে জানতে প্রবল আগ্রহী ছেলেটির একটি মানবিক স্বপ্ন ছিলো। তার ভাষায়, ‘স্যার আমি ডাক্তার হবো, গ্রামের মানুষের কল্যাণে অন্যরকম সেবা দিয়ে মানুষের হৃদয়ে স্থান নেবো।’... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     ০ like!

মফস্বল সাংবাদিকতা : তথ্য সেবায় নিবেদিত হোক

লিখেছেন নুরুল ইসলাম স্যার, ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩

ইংরেজী ‘জার্নাল’ এবং ‘ইজম’ থেকে জার্নালিজম বা সাংবাদিকতার উৎপত্তি। ‘জার্নাল’ শব্দের অর্থ কোন কিছু প্রকাশ করা এবং ‘ইজম’ শব্দের অর্থ অনুশীলন বা চর্চা করা। সে হিসেবে কোন কিছু জনসমক্ষে প্রকাশ করার জন্য যে চর্চা বা অনুশীলন তাকে সাংবাদিকতা বলা হয়। আর যিনি সংবাদপত্রের জন্য সংবাদ সংগ্রহ করেন ও লিখেন তিনিই... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৮৫ বার পঠিত     ০ like!

আমাদের কোচিং ‘বানিজ্য’

লিখেছেন নুরুল ইসলাম স্যার, ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:৩৯

‘কোচিং বানিজ্য বন্ধ নীতিমালা ২০১২’ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলাকালীন শিক্ষকের নির্ধারিত ক্লাসের বাইরে বা এর পূর্বে অথবা পরে শিক্ষক কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে/বাইরে কোন স্থানে পাঠদান করাকে কোচিং বলা হয়। এ নীতিমালার ভূমিকায় বলা হয়েছে, ‘অভিভাবক ও শিক্ষার্থীরা কোচিং বানিজ্যের সাথে যুক্ত শিক্ষকদের কাছে অনেকটা জিম্মি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭০১ বার পঠিত     ০ like!

শিক্ষকদের চিকিৎসাসেবা গ্রহণ ও অর্থনৈতিক সক্ষমতা

লিখেছেন নুরুল ইসলাম স্যার, ২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩০

মানুষের শারীরিক ও মানসিক যন্ত্রণাকে নিজের মনছবিতে উপলদ্ধির মাধ্যমে যিনি তা উপশম করার কায়দা জানেন তাকে আমরা ডাক্তার বলি। রোগে শোকে কাতর হলে আমরা উপলব্ধি করি এ অনন্য সাধারণ ব্যক্তিরা কত মহৎ কাজে নিয়োজিত। এই মানবিক মানুষদের জন্য আমাদের বিনীত শ্রদ্ধা। এ মানবিক পেশায় নিয়োজিত মানুষদের কতিপয় অনৈতিকতা সম্পর্কে লিখা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     ০ like!

অচীনপুরের গল্প ও রুদ্রমূর্তির বাংলাদেশ

লিখেছেন নুরুল ইসলাম স্যার, ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৭

ভবঘুরে যুবক চলতি পথে একদা পৌঁছে গেলেন বিচিত্র এক দেশে। পথের মধ্যে জটলা পাকানো মানুষের বাক-বিতন্ডা দেখে থমকে দাঁড়ালেন কৌতুহলী যুবক। শুনতে পেলেন, ‘না না আমি রাজা হবো না, এবার তুমি হও।’ অন্যজন বলছে, ‘না এ বছরের জন্য তুমিই রাজা হও।’ যুবক ভাবলেন, বেকুব নাকি এদেশের মানুষ! রাস্তার, ধারে জটলা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৮ বার পঠিত     ০ like!

মানবতার পাশে দাঁড়ানো এবং অমানুষদের বিচার একসাথে চলুক

লিখেছেন নুরুল ইসলাম স্যার, ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

আমি একটা সংসার চালাই, পরিবারের সদস্যদের অকৃত্রিম ভালবাসি বলেই তাদের দু’বেলা দু’মুঠো খাওয়াতে আমার হাঁড়ভাঙ্গা পরিশ্রম। মাঝে মধ্যে ভাবি, যদি কর্তার দায়িত্ব কেহ নিয়ে আমাকে কেবল সদস্য হিসেবে থাকবার সুযোগ দিতো, তাহলে কতই না সুখে থাকতাম! দেশ নামক বিশাল একটি পরিবারকে চালানোর দায়িত্ব পেতে গিয়ে আমাদের নেতাদের দৌঁড়ঝাপ দেখে ভাবি,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     ০ like!

চ্যানেল সংবাদের চুম্বক অংশ ও প্রতিক্রিয়া

লিখেছেন নুরুল ইসলাম স্যার, ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

সংবাদঃ

।।

ভবনের সবাইকে ভবন ধ্বসের পূর্বেই সরিয়ে নেওয়ার দাবী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রত্যেক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদকর্মীরা দাবী করছেন ভবনের প্রতিটি তলায় 1 হাজারেরও বেশি করে মানুষ ছিল। সপ্তম তলা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন উদ্ধাকারীরা। তৃতীয়, চতুর্থ তলায় উদ্ধারকাজ শুরুই হয়নি। আটকা পড়া জীবিত মানুষগুলোর বাঁচার আকুতি রক্ষা করার সাধ্য নেই উদ্ধারকর্মীদের। ইতোমধ্যে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৮২ বার পঠিত     ১ like!

মরিচের গুড়া স্প্রে করে কার সাধ্য আর!

লিখেছেন নুরুল ইসলাম স্যার, ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন, ‘‘শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে যা যা দরকার সব করবে সরকার।’’ নিঃসন্দেহে এটি মানবিক ও সময়োপযুগী আশ্বাস। প্রধানমন্ত্রীর এ আশ্বাসের বিশ্বাসে শিক্ষার্থীরা আমোদিত, অভিভাবকরা আপ্লুত, আমরা শিক্ষকরা পুলকিত, পরিজনরা বিমোহিত।





(বিঃদ্রঃ এখন থেকে আমাদের নৈতিক দাবী আদায়ের মিছিলে সরকারের কোন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     ০ like!

সমুদ্রকন্যার বাড়ি যাওয়া (২)

লিখেছেন নুরুল ইসলাম স্যার, ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০১

মেয়েরা ইনানী থেকে ফিরে পরদিন স্কুলে যেতেই শুনি ছেলেরা আটঘাট বেঁধে নেমেছে সেন্টমার্টিন যাবার প্রস্তুতি গ্রহণে। টাকা উঠানোর সমস্যাটা বড়। কারণ ফ্যান কিনতে টাকা, প্লাট ফর্ম তৈরীতে টাকা, ইফতার মাহফিলের জন্য টাকা কিংবা জেনারেটর ক্রয়ের টাকা দিতে দিতে শিক্ষার্থীদের অভিভাবকরা অনেকটা হাঁফিয়ে উঠেছেন। বার্ষিক কর্মপরিকল্পনা করে ভর্তির সময় যদি খাতওয়ারী... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     ১ like!

সমুদ্রকন্যার বাড়ি যাওয়া

লিখেছেন নুরুল ইসলাম স্যার, ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪

মেয়েরা ইনানী, সেন্টমার্টিন ছেলেরা #



গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের ‘প্রাকটিক্যাল ক্লাস’ হবে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের। এতদিন তারা বিদ্যালয়ের আঙ্গিনায় রান্না করে তা সেরে নিতো। টাকা উঠানোর কয়েকদিনের মধ্যেই মেয়েরা বললো, এবার তাদের প্রাকটিক্যাল ক্লাস হবে ককসবাজারে। ভাবলাম, বর্তমানে ব্যবহারিক পরীক্ষায় ১০০টাকা দিলেই যেখানে খাতা ভর্তি নম্বর পাওয়া যায় সেখানে আমাদের মেয়েরা সৈকত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     ০ like!

শাহবাগের তারুণ্য মায়াজালেঃ ললাটে কলংকের তিলক

লিখেছেন নুরুল ইসলাম স্যার, ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২

নৈতিক মুল্যবোধ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সুচিন্তায় ঋদ্ধ হওয়ার পক্ষে হৃদয়ের যে দূর্বার আকুতি, অদম্য শক্তির যে বর্ণিল বিচ্ছুরণ তাকে আমরা তারুণ্য বলি। শুদ্ধতার পক্ষে তারুণ্য যখন হুংকার ছাড়ে তখন ইতিবাচক পরিবর্তন ও নৈতিকতার পক্ষে তাদের তর্জন-গর্জনে দুরুদুরু কাঁপে অসুন্দরের পুজারী; শুদ্ধতার মিছিলে ধুয়ে-মুছে সাফ হয় অসত্যের কালিমা; শাশ্বত আহবানে সাড়া... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২৯৭ বার পঠিত     ৫ like!

জাতীয় শিশু দিবস: প্রেক্ষিত শিশুবান্ধব পরিবেশ

লিখেছেন নুরুল ইসলাম স্যার, ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫

মানবিক বাংলাদেশ গড়ার কাজে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শিশুদেরকে ভালবাসতেন গভীর মমতায় - ইতিহাস তা সাক্ষ্য দেয়। হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙ্গালী বিশ্বাস করতেন, গভীর ভালবাসায় শিশু বান্ধব পরিবেশে আগামী প্রজন্মকে সুশিক্ষিত করতে পারলেই গড়া যাবে সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু শিশুদের প্রতি দরদীয়া বঙ্গবন্ধুর এই স্বপ্ন পূরণে আমাদের প্রাণান্তকর প্রচেষ্টা আজ প্রশ্নবিদ্ধ।... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     ০ like!

এস.এস.সি ব্যবহারিকঃ টাকা দিয়ে নম্বর বিলাই

লিখেছেন নুরুল ইসলাম স্যার, ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৩

দৃশপট ১:

‘তুমি তো ব্যবহারিক কাজ মোটেও পারনি, নম্বর কেমন পাবে?’ গতানুগতিক প্রশ্ন এক পরীক্ষার্থীকে। ‘স্যার পূর্ণ নম্বর পাব’, হেসে জবাব দেয় পরীক্ষার্র্থী। তার আত্মবিশ্বাস দেখে শুধাই ‘বাপু, কাজ না পারার পরেও তুমি পূর্ণ নম্বর কেমনে পাবে - শুনি?’ ‘স্যার একশত টাকা করে দিয়েছি পূর্ণ নম্বরের জন্য।’ উত্তর শুনে আমি... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৫৭৭ বার পঠিত     ২ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬৬২০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ