somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এস.এস.সি ব্যবহারিকঃ টাকা দিয়ে নম্বর বিলাই

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৃশপট ১:
‘তুমি তো ব্যবহারিক কাজ মোটেও পারনি, নম্বর কেমন পাবে?’ গতানুগতিক প্রশ্ন এক পরীক্ষার্থীকে। ‘স্যার পূর্ণ নম্বর পাব’, হেসে জবাব দেয় পরীক্ষার্র্থী। তার আত্মবিশ্বাস দেখে শুধাই ‘বাপু, কাজ না পারার পরেও তুমি পূর্ণ নম্বর কেমনে পাবে - শুনি?’ ‘স্যার একশত টাকা করে দিয়েছি পূর্ণ নম্বরের জন্য।’ উত্তর শুনে আমি বিব্রত হই। হয়তো মাথাও খানিকটা নুয়ে পড়ে লজ্জায়। টাকার বিনিময়ে ওরা পূর্ণ নম্বর পাবে, এই অনৈতিক ধৃষ্টতা কে শেখালেন তাদের! শ্রদ্ধার মাথা হেলিয়ে এঁদের গোত্রকে কি বলা হয় ‘মানুষ গড়ার কারিগর!’ জেমস্ কি তাঁদের জন্যই গেয়েছেন, ‘সালাম জানাই সহস্রবার যিনি আমার গুরু!’

দৃশ্যপট ২:
১৯৯৭ সালে এস.এস.সি পরীক্ষার ব্যবহারিক অংশ দিতে গিয়ে আমাকেও ১০ টাকা দিতে হয়েছিল। ব্যবহারিক খাতায় সীল মেরে দেওয়ার নামে টাকা তুলেছিলেন দপ্তরী বাবুল দা। পরীক্ষার কাজে সহযোগিতাকারী দু’জন মিলে টাকাগুলো ভাগ করতেন সে সময়। গতকাল ও আজ বহি:পরীক্ষকের দায়িত্ব পালনের ফাঁকে বাবুল দা’কে বলি, ‘টাকা নেবেন না?’ ‘না, কোন টাকাই নেব না’ দৃঢ় কন্ঠ বাবুল দা’র। লা জওয়াব! আনমনে বলি, পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা তো আগেই গেছে পকেটে! আপনাকে তাই কষ্ট করতে হবেনা দাদা!

চলুন এবার পর্দার অন্তরাল থেকে ঘুরে আসি এবং বিষয়গুলোতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি আকর্ষণ করি।
১। ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, আগে পরীক্ষা চলাকালীন ব্যবহারিক খাতায় সীল মারার নামে ১০ টাকা করে নিতেন কেন্দ্রের দপ্তরী ও পিয়ন। ওই টাকাগুলোর ভাগ পেতেন ঐ দপ্তরী এবং পিয়নই। উনারা বাৎসরিক এই ইনাম পেয়ে খুশিই হতেন -সন্দেহ নেই।
২। বিগত ৪/৫ বছর কিছু কেন্দ্রে দপ্তরী-পিয়নকে আর এ কাজ করতে হয়নি। অনেক কেন্দ্রে আমরা সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকই তুলেছি শিক্ষার্থী প্রতি ২০/৩০ টাকা করে। টাকাগুলো কোন একজনের নিকট জমা রেখে সেখান থেকে পরীক্ষকবৃন্দের খাওয়া-দাওয়া ও যাতায়াত খরচ আরামচে ওঠে গেছে!
৩। ২/১ বছর আবার দেখা গেছে, এক স্কুলের প্রধান শিক্ষক পরীক্ষার পূর্বে নিজের স্কুলেই টাকা ওঠিয়ে নিতেন। সেখান থেকে শিক্ষার্থী প্রতি একটি অংশ কেন্দ্রে পাঠিয়ে বাকি অংশ নিজের পকেটে পুরতেন। চমৎকার বুদ্ধি প্রয়োগ!
৪। বোধহয় সেই প্রধান শিক্ষকের বুদ্ধিতে কিংবা সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানদের যোগসাজশে দৃশ্যপট এখন ভিন্ন। নিজের স্কুলেই প্রতি পরীক্ষার্থী থেকে ১০০ টাকা করে তুলে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। কি জন্য এ টাকা। বলা হচ্ছে, এখান থেকে বহি ও অন্ত পরীক্ষকদের সম্মানী দেওয়া হবে। চমৎকার!
৫। ধরি, কেবল ২টি কেন্দ্রেই পরীক্ষার্থী আছে ৬০০ জনের অধিক। পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা হিসেবে টাকার অংক দাঁড়ায় ৬০ হাজার টাকা! পদার্থ, রসায়ন, জীব, উচ্চতর গণিত, কম্পিউটার, গার্হস্থ্য অর্থনীতি মোট ৭ বিষয়ে দুই কেন্দ্রে বহি ও অন্তঃ পরীক্ষক মোট ২৮ জন। তাহলে কি এই ২৮ জনকে ৬০ হাজার টাকা ভাগ করে দেওয়া হবে! মোটেও না। এখান থেকে প্রধান শিক্ষকেরা মিলে হয়তো একটি মোটা অংশ গিলে ফেলবেন!
৬। ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত কোন টাকা নিয়ে পরীক্ষকবৃন্দের সম্মানী দেওয়ার বিধান নেই। কে বাধা দেবেন শুনি!
৭। আমরা জানি, ব্যবহারিক পরীক্ষায় দায়িত্বপালনকারী শিক্ষকদের জন্য খাতা মূল্যায়ন বাবদ শিক্ষা বোর্ড থেকে সম্মানী দেওয়া হয়।
৮। কেন্দ্রে দায়িত্বপালন বাবদ পরীক্ষকদের সম্মানী পরীক্ষা কেন্দ্র থেকে নির্বাহ করা হয়। কারণ প্রতি পরীক্ষার্থী থেকে কেন্দ্র ফি বাবদ ২২৫ টাকা করেই নেওয়া হয়।
৯। ব্যবহারিক পরীক্ষায় অনেক সময় নামমাত্র দায়িত্ব পালন করি আমরা বহি ও অন্তঃ পরীক্ষকরা, অবাক হওয়ারই কথা। প্রধান শিক্ষক কিংবা সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের নির্দেশ মতোই নম্বর দিতে হয় বেচারাদের! কি মজা!
১০। প্রযুক্তি নির্ভর বিশ্বমানের শিক্ষা প্রদানের জন্য যাঁদের প্রাণান্তকর প্রচেষ্টা, তাঁদের ভেতরের ‘আমি’ কি এসব অনৈতিকতায় সায় দেয়!

প্রিয় পাঠক,
শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার নম্বরগুলো বিরাট ভমিকা রাখে অস্বীকার করার জো নেই। তাই বলে বুদ্ধিমানদের যোগসাজসে টাকা দিয়ে নম্বর দিতে হবে কেন। অনৈতিক এ কাজটি চলতে থাকলে পরীক্ষক/শিক্ষক/শিক্ষার্থীদের স্বকীয়তা বলে অবশিষ্ট কি আর বেশি থাকে! শিক্ষার্থীরা বলে বেড়াবে, ‘ব্যবহারিক কোন সমস্যা না, টাকা দিলে খাতা ভর্তি নম্বর মিলে’। কোনদিন আমরা তাদের সামনে পড়লে হয়তো কানাঘুষা করবে ‘ব্যহারিক পরীক্ষায় ইনাকেই টাকা দিতে হয়েছিল!’ তাছাড়া, পরীক্ষার্থীদের অনুজরা স্কুলে ব্যবহারিক কার্যাদিতে মনোযোগ হারাবে। টাকা দিলে কেল্লা ফতে! এত কষ্টের কি দরকার! ভাবখানা এমন হবেনা, কে নিশ্চয়তা দেবেন! ব্যবহারিক কাজে পাদর্শিতার অভাবে শিক্ষার্থীদের সৃজনশীলতা অনেকটা পঙ্গু হয়ে পড়ে। তাই এ+ পেলেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাসও জুটেনা অনেকের কপালে, আফসোস! আমরা চাই, বিদ্যালয়ে পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক কর্মে দক্ষ করা হোক। তাদের আত্মবিশ্বাস ও দৃঢ়তার জোয়ারে ধুয়ে-মুছে সাফ হোক টাকা দিয়ে নম্বর বিলানোর অশুদ্ধতা! অভিযাত্রা শুরু হোক তবে, শুদ্ধতার পথে এবং আলোকিত হোক প্রিয় বাংলাদেশ - অনন্য আলোয়।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×