somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চ্যানেল সংবাদের চুম্বক অংশ ও প্রতিক্রিয়া

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদঃ
।।
ভবনের সবাইকে ভবন ধ্বসের পূর্বেই সরিয়ে নেওয়ার দাবী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রত্যেক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদকর্মীরা দাবী করছেন ভবনের প্রতিটি তলায় 1 হাজারেরও বেশি করে মানুষ ছিল। সপ্তম তলা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন উদ্ধাকারীরা। তৃতীয়, চতুর্থ তলায় উদ্ধারকাজ শুরুই হয়নি। আটকা পড়া জীবিত মানুষগুলোর বাঁচার আকুতি রক্ষা করার সাধ্য নেই উদ্ধারকর্মীদের। ইতোমধ্যে সেনাবাহিনীর অত্যাধুনিক কিছু সরঞ্জাম ঘটনাস্থলে পৌঁছার দাবী করেছেন সেনা কর্মকর্তা। কিন্তু অপর্যাপ্ত আলো কিংবা রাত্রিকালীন বাস্তবিক সমস্যার কথা বিবেচনায় রাত্রে অত্যাধুনিক সরঞ্জামগুলির সফল ব্যবহার হচ্ছেনা। দূর্ঘটনার পর পরই উদ্ধারকাজে অংশ নিয়ে চিরায়ত ভালবাসা ও মানবিকতার পরিচয় দিয়েছেন স্থানীয়রা। ঢিলেঢালা উদ্ধারকাজে ক্ষুব্ধ হয়ে পুলিশকে ধাওয়া করেছেন সাধারণ জনতা। এনাম মেডিকেলসহ আশেপাশের হাসপাতালগুলোতে যথাসাধ্য চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন দুঃসময়ের হিরো আমাদের ডাক্তারেরা। পঙ্গু হাসপতালে কর্মরত ডাক্তারদের অমানবিকতায় ক্ষুব্ধ, ত্যক্ত-বিরক্ত সেবা প্রার্থীরা। বিভিন্ন অনলাইন মাধ্যম ও মানবিক মানুষদের আবেদনে সাড়া দিয়ে নিজের বুকের রক্ত দিয়ে যাচ্ছেন সত্যিকারের দেশপ্রেমি মানুষ। এদের ভালবাসার তুলনা নেই।

প্রতিক্রিয়াঃ
।।
আমরা কিছুক্ষণের মধ্যে নরম গদীর বিছানায় আরামচে’ ঘুম দিবো। অন্যদিকে ভবনে আটকা পড়া জীবিত মানুষগুলো বাঁচার আকুতি জানাতে জানাতেই বোধহয় পাড়ি দিবেন পরপারের সুশীতল ছায়ানীড়ে। সকাল বেলা উঠেই শুরু করব জাতীয় শোক দিবস পালন। মখা’র তথ্যানুযায়ী তদন্ত কমিটি হবে। জানিই তো, তা আলোর মুখ দেখবেনা বরাবরের মতোই। মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধীদলীয় নেত্রী শোক প্রকাশের পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে স্বজনহারাদের স্বান্তনা দিলে আরও খুশি হতাম। ভবন মালিক রানা ও সংশ্লিষ্ট দূর্ঘটনায় দোষী ব্যক্তিদের ধ্বসে পড়া ভবনে নিয়ে ফায়ারিং স্কোয়াডে জন সম্মুখে গুলি করার মাধ্যমেই শুরু হোক আগামী কাল জাতীয় শোক দিবস উদযাপনের শুভ উদ্বোধন। অন্তর্যামীর দরবারে অকাল প্রয়াত মানুষদের আত্মার শান্তি কামনা করছি। আটকা পড়া মানুষদের বাঁচার নিদারুণ আকুতি, আহতদের ব্যথার যন্ত্রণা এবং স্বজনহারাদের আহাজারি হৃদয়ে ধারণ করছি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×