উফ!
খুব কঠিন কবিতা এটা
ব্যাখ্যাটা কবির কাছেই শুনতে হলো।
আর, এটা!
এ তো সস্তা, জেলো। তুমি বলো।
আমি বলি কবিতা হলেই হলো।
কে বুঝলো আর কার ভালো লাগলো না
তাতে কবিতার কি যায় অাসে।
কবিতা বুকের ভিতর থেকে আসে।
জানি, তুমি এক নিমিষেই হাজার যুক্তিতে
আমায় তুড়ি মেরে উড়িয়ে দেবে।
তবু বলব তালগাছটা আমার
আমার কথাই ঠিক।
নাহয় নাই থাকলো অন্ত্যমিল, ছন্দ
উপমা-উৎপ্রেক্ষার ঝিলিক
সেরিনিটি-এন্টি সেরিনিটি কিম্বা
বস্তু আর ভাবের দ্বন্দ্ব।
নাহয় হলো অন্ত্যসারশুণ্য, একদম বোগাস
অথবা কিছুই হলো না।
তবু সে কবিতা
কবিতা কেউ লিখলেই সেটা কবিতা।
মনের যে কথা কবিতা হয়ে আসে
সেটা কবিতাই, অকবিতা না।
সেটা মিথ্যে না।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




