somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাচীন ভালবাসার গল্প ; তানাবাতা ফেস্টিভ্যাল ,মনের ইচ্ছে গুলো সব স্বপ্ন হোক !!

০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল রাতে এখানে ঝুম বৃষ্টি হয়েছে । ঠিক বাংলাদেশের মতো গভীর মধ্য রাতের বৃষ্টি । ঘুম আসছিল না । ভাবলাম যারা জেগে আছে একটু গল্প করি । পৃথিবীর শত দুঃখ কষ্ট সুখ আনন্দ নিয়ে মন গুলো সব একটু একটু করে ঘুম বাড়িতে যাবে । আজ জাপান এ তানাবাতা উৎসব । প্রথম দর্শনে প্রথম প্রেম । সব তরুন তরুণীদের কাছে খুব জনপ্রিয় । সবাই তাদের মনের একান্ত ইচ্ছে গুলো তাঞ্জুকি কাগজে লিখে বাঁশে ঝুলিয়ে রাখবে । স্কুলের ছেলে মেয়েরা নানা রকম ভাবে সাজাবে তাদের মনের ইচ্ছে গুলো । তানাবাতা শব্দের অর্থ হল Evening of the seventh ।এই উৎসব এর উৎপত্তি প্রাচীন চীন থেকে এসেছে । ২০০০ বছর আগে চীন প্রাচীন লোককথাতে আছে orihime অরিহামে নামের এক রাজ কন্যা সারাদিন কাপড় শুকাতো কারন তার বাবা রাজা খুব কাপড় পছন্দ করতো । তার কোন সময় নেই ।সারাদিন তাকে অনেক কাজ করতে হয় । কাউকে ভালবাসার কিংবা মন দেয়ার মতো সময় সে পায়না ।কিন্তু একদিন রাজ কন্যা অনুভব করল যদি কেউ তাকে ভালোবাসতো তার জীবন অনেক সুন্দর হয়ে যেতো । আমানগাওয়া নদীর আরেক দিকে রাজপুত্র hikoboshi হিকবসি সারাদিন গরু চরায় ।সেও ভালবাসা অনুভব করল । কোন একদিন এমন প্রকৃতির নিয়মে তাদের দেখা হল । প্রথম দর্শনে তাদের প্রেম হয়ে গেল ।দুজনে গভীর ভালবাসায় তারা তাদের সব কাজ ভুলে গেল । সারা সময় তারা দুজন দুজনকে নিয়ে খেলায় মেতে থাকে । এই দিকে কাজ পাগল রাজা খেপে গেল । তাদের কে আলাদা করে দিল । কিন্তু রাজ কন্যা এবং রাজপুত্র অনেক কষ্ট পেল । তারা ভালবাসা ছাড়া বেঁচে থাকতে পারে না । একদিন তাদের কষ্ট দেখে কাজ পাগল রাজার মন কিছুটা নরম হল । তারপর তিনি জানালেন লুনার ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর সপ্তম মাসের সপ্তম দিনে তারা দেখা করতে পারবে ভালবাসতে পারবে । আমানগাওয়া নদীর এক পারে রাজ কন্যা এবং অন্য দিকে রাজ পুত্র । তাদের দেখা করার দিনের জন্য তারা অনেক প্রার্থনা করত । বৃষ্টি হলে তারা দেখা করতে পারবে না । এক সময় প্রকৃতি তাদের ভালবাসায় সাহায্য করতে লাগল । মেগপাই পাখি তার পাখা দিয়ে সেতু বানিয়ে দিত যেন তারা দেখা করতে পারে । গাছ পালা প্রার্থনা করতো যেন বৃষ্টি না হয় ।অনেক দেশে এই কল্প কাহিনি নিয়ে নানা রকম আয়োজন আছে । জাপান এ অনেক জায়গায় জুলাইতে সপ্তম দিনে হয় । হোক্কাইডোতে আগস্ট এর সপ্তম দিনে । জানিনা কেন ।অনেক অনেক বিখ্যাত উৎসব গুলোর মধ্যে শেণ্ডাঈ তানাবাতা মাতসূরি ,শীমীজী তানাবাতা মাতসূরী ,শোনান হীড়াশূকা তানাবাতা ,মায়েবোশী মাতসূরি আণজো ,ঈচীণোমায়ে অন্যতম । তবে এই উৎসবকে কেউ কেউ স্টার ফেস্টিভ্যাল বলে ।এই সময়ে প্রেমিক প্রেমিকারা গ্রীষ্মকালীন পোশাক ইউকাটা পরে অভিসারে বের হবে । দুজন হাত ধরে ভালবাসার গল্প বলতে বলতে প্রকৃতির সাথে জীবনের নানা আয়োজনে মিশে যাবে । মিল্কি অয়েতে ভেগ এবং আলটার নামের দুটি তারা আছে । এখানে ভেগ হল রাজকন্যা আর আলটার হল রাজপুত্র অনেক প্রাচীন সময় থেকে কেউ কেউ বিশ্বাস করে। তারা ও এই দিনে রাজ কন্যার আর রাজপুত্রের মতো এই সময় ভালবাসায় মেতে উঠে । প্রতিটি ভালবাসার পথে রাগী রাজা থাকে কিন্তু রাজকন্যা আর রাজপুত্রের মতো ভালবাসা প্রকৃতিতে মিশে থাকে খুব নিরবে সাক্ষী হয়ে । তাই বুঝি গতকালের ঝূম বৃষ্টির পর আজ সূর্য অদ্ভুত ভালবাসায় হেঁসে আছে । ভালবাসুন প্রান ভরে । জীবনের সব টুকু দিয়ে । মানব সমাজে মূল্য না থাকেলেও দূর আকাশের তাঁরাদের কাছে ভালবাসা অন্ধকার আকাশে আলো দেয় । আজ তানাবাতায় সবাই ভালবাসায় খুব একান্ত ইচ্ছে গুলো প্রকৃতির কাছে উৎসর্গ করবে । যদি প্রকৃতি বিশ্বাস করেন এখনই দূর আকাশে পাঠিয়ে দিন আপানার একান্ত ইচ্ছে গুলো। আসলে জাপানিজরা ওদের শিল্প সংস্কৃতি অনেক ভালবাসে ।প্রচুর কাজ পাগল । সব কিছুতে সেই চিহ্নই বহন করে । প্রতিদিনই যেন উৎসব । তাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যকে ভালবাসার কারনেই তারা জীবনের নানা উৎসবে মেতে থাকে । যাইহোক এই তানাবাতায় এই বৃষ্টিতে সবার সব নিরব দুঃখ ভেসে যাক । সবার ভালবাসা আজকের এই সূর্যের হাঁসির মতো জ্বলন্ত থাকুক ।আর একান্ত স্বপ্ন গুলো আকাশের তারা হয়ে জ্বলে থাকুক । ভালবাসায় ভরে উঠুক এই ছোট জীবন।

সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৬
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×