somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিজ্ঞতার গল্প ; বাঙালি কাজকে সম্মান করতে শিখো ।

২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ । এমন এক দেশ যে দেশের অধিকাংশ মানুষ কাজ করার ক্ষমতা রাখে কিন্তু কাজ করতে গেলেই তাদের অনেক অনেক মিশ্র চিন্তা চলে আসে । নিজের হাতে নিজের ঘর বাড়ি রাস্তা ঘাঁট পরিস্কার করার মতো সুন্দর অনুভূতি হয়তো আর কোথাও নেই । মানুষ ইচ্ছা করলে কি না হয় । নিজের দেশের আলো বাতাসে প্রান ভরে নিঃশ্বাস নেওয়ার মতো শান্তি পৃথিবীর কোন কিছুতেই এর বিকল্প নাই । আমাদের দেশের অধিকাংশ মানুষ রাজনীতি সংস্কৃতিতে মনোযোগ নিবিষ্ট করে রাখে ।


পৃথিবীর অনেক দেশ লোকবলের অভাবে নিজেদের দেশের অর্থনীতি সচল রাখতে পারেনা বলেই আমাদের দেশের মতো গরীব দেশ থেকে শ্রমিক নেয় । বিদেশে মানুষ যে সাধারন কাজ গুলো নিজের হাতে করতে পারে কিন্তু নিজ দেশে গেলে নাক সিটকায় ।কিন্তু কেন ? মানুষ বছর বছর শিক্ষিত হওয়ার তকমা অর্জন করছে কিন্তু সুন্দর মন ,গঠনমূলক চিন্তার চর্চা ,সামাজিক সমস্যা নিয়ে তাদের মধ্যে সচেতনতা নেই । আমাদের দেশের মানুষ গুলো যদি কাজ কে ভালোবেসে কাজে ঝাঁপিয়ে পরতো বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি সমৃদ্ধ থাকতো । জাপানিজরা পরিশ্রমী । দ্বিতীয় বিশ্ব যুদ্ধ এর মতো একটি ইতিহাস কে অতীত করে দিয়ে কেমন করে আবার পরিশ্রম দিয়ে দেশ টাকে সাজিয়ে ফেলেছে । শুধু তাদের জ্ঞান আর পরিশ্রম ।

এখানে সবাই কাজ করে জীবন যাপন করে । জাপান এ সেচ্ছাসেবক মূলক কাজের সংস্কৃতি আছে । আমাদের দেশের অধিকাংশ বৃদ্ধ বৃদ্ধা এক সময় অবসর নিয়ে নানা রকম চিন্তায় নিজেদের জীবন কে বোঝা মনে করে । কিন্তু এই দেশে শিশু থেকে বৃদ্ধ সবাই দল বেঁধে দেশ কে সুন্দর রাখার জন্য সব ধরনের কাজে নিজেদের সম্পৃক্ত রাখে ।এতে তারাও নিজেদের জীবন টা সুন্দরভাবে উপভোগ করে ।সমাজের দেশের ও সার্বিক উন্নতিতে সহায়তা হয় । আমাদের দেশে যে কোন মধ্য বিত্ত পরিবারে একজন পুরুষ রোজগার করে আর সেই পুরুষটির উপর চার থেকে দশ জন সদস্য নির্ভর করে ।কিন্তু কেন ? কেন আমরা ছোট বেলা থেকে আত্মনির্ভরশীল হতে শিখাই না । কেন আমরা অন্য আরেকজনের উপর বোঝা হয়ে বাঁচতে ভালবাসি ।আমাদের দেশে নারী পুরুষরা জীবনের ঝুঁকি নিয়ে অন্য দেশে যায় । আজ থাইল্যান্ড ,মালয়েশিয়া তে গণকবর পাওয়া যাচ্ছে । কিন্তু কেন ? যদি আমাদের দেশে কাজের প্রতি সম্মান ,কাজের প্রতি ভালবাসা ,কাজের পরিবেশ থাকতো একটি মানুষ ও বিদেশে যেত না । নিজ দেশে সাধারন কাজ করতে গেলে আশে পাশে কিছু অলস অন্ধ মানুষ নানা রকম সামাজিক কান কথায় থামিয়ে রাখে । অনেকে মান সম্মান কিংবা সম্মান এর কথা ভেবে বিদেশে চলে যেতে চায় । কারন আমরা অতি নোংরা সমাজের এবং শিক্ষিত অন্ধ সমাজের মানুষ । যেখানে কাজের চেয়ে কথা সংস্কৃতি বেশি । এখন সব পত্রিকায় যে খবরটা তা হল ক্লিন আপ ঢাকা । খুব সাধারন নিয়মে ছবি হয়তো তোলা । কিন্তু এই ছবি গুলিই প্রমান করে আমরা বাঙালিরা কোন প্রজাতির । নিজেদের এই লজ্জা বলতে ও ঘৃণা । জাপানিজরা সবাই কাজ করছে আর আমাদের দেশের মানুষগুলো ওদের কাজ করা দেখে মজা পাচ্ছে ।

কি অদ্ভুত জ্ঞানহীন জাতি আমরা !! নিজের পরিশ্রমে কিছু অর্জনের মতো সুন্দর সাফল্য আর কিছু হয়না । কাজের বিকল্প কিছুই নেই । নিজ হাতে কাজ করার সংস্কৃতি তৈরি করতে হবে । নিজের হাতে কাজ করাও একটা শিল্প । জীবন কে খুব গভীর ভাবে বুঝবার শিক্ষা । যা প্রাতিষ্ঠানিক শিক্ষায় সম্পূর্ণ পাওয়া যায় না । বাংলাদেশের জনসংখ্যা সমস্যা নয় সম্পদ । প্রেসিডেন্ট বিল ক্লিনটন , প্রেসিডেন্ট ওবামা ,প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ , অনেক অনেক বিখ্যাত মানুষ খুব সাধারন কাজ করেছে জীবনে যুদ্ধ করে জয়ী হয়েছেন । নিজের হাতে কাজ করা হউক পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প ।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪১
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×