বাংলাদেশ বিজ্ঞানওশিল্প গবেষণা পরিষদ,(বিসিএসআইআর)চট্টগ্রামএর ডিরেক্টর উপর সন্ত্রাসী হামলা ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২৭ ফেব্রুয়ারী রাত আনুমানিক ২ টা ১০ মিনিট । একদল সন্ত্রাসী কালো মাইক্রোবাস ভি আই পি গেস্ট হাউজের মূল গেটের সামনে রেখে ভিতরে ঢোকার জন্য কর্তব্যরত আনসার কর্মী মোঃ শাহিন মিয়া কে গেট খুলতে বলে।তারা জানায় তারা ডিরেক্টর মিসেস মাহমুদা খাতুন এর সাথে দেখা করবে । দেখা করতে না দিলে তাকে প্রানে মারা হবে ।এবং নানা রকম হুমকি দেওয়া হয় । তিনি অপারগতা জানালে দেয়াল টপকে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র সহ ঢুকে পড়ে ।তাকে বেঁধে ফেলার চেষ্টা করে । তিনি প্রান বাঁচাতে দৌড় দেয় এবং চিৎকার করতে থাকে । তার চিৎকারে আবাসিক এলাকার অন্য আনসাররা এবং আর ও মানুষ জন চলে আসে । যেহেতু মুল গেট এর বাইরে তাদের গাড়ি ছিল । তারা দেয়াল টপকে ভিতরের দ্বিতীয় গেট এ ঢুকতে চেষ্টা করে ছিল । তাদের ম্যাক্রোবাস এর পিছনের লাইট বন্ধ ছিল । লোকসমাগম হলে তারা পালিয়ে যায় ।এই আক্রমণের কারন কেউ বুঝতে পারছে না । এই ব্যাপারে চট্টগ্রাম হাটহাজারি থানায় মামলা করা হয় । নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ।এই হামলার পর পুরো আবাসিক এলাকায় আতংক বিরাজ করছে । উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারী ১৩ জন বিজ্ঞানী এবং একজন ইঞ্জিয়ারকে অপরিচিত নাম্বার থেকে চাঁদা দাবি এবং প্রান নাশের হুমকি দেওয়া হয় । এই দুইটি ঘটনার সাথে কতো টুকু সম্পর্কযুক্ত এখনও জানা যায়নি । সে ব্যাপারেও চট্টগ্রাম বায়জিদ থানায় পৃথক পৃথক আরও কয়েকটি জি ডি করা হয় ।
এই গবেষণাগারের কেউ সঠিক কারন উদ্ঘাটন করতে পারছে না ।তবে সব কিছু তদন্ত হচ্ছে । নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে জোর দেওয়া হয়েছে । তবে সব কিছুর পরও একটি সুন্দর পরিবেশে আতঙ্ক আর ভয় বাতাসে ভাসছে । মানুষ জন স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না । অনেকে চাকরি ছাড়ার এবং বদলির চিন্তা ভাবনা করছে। কেউ কেউ দেশের বাইরে চলে যাওয়ার কথা ভাবছে । একটি স্বাধীন দেশের নাগরিক হয়ে ভয় আর আতঙ্কের সাথে বসবাস । যেন জীবন আর মৃত্যুর খেলা । জীবনের তাগিদে মানুষকে চাকরি করতে হয় । আর চাকরির নিয়মে দেশের সব জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হয় । কিন্তু সে জায়গাটা যদি হঠাৎ মৃত্যুর ঘণ্টা শোনায় কে বা সুস্থ স্বাভাবিক থাকতে পারে । কবে এই দেশ ভয় আর আতঙ্ক কে অতিক্রম করবে ? কে দিবে এই নিরাপত্তা ?

সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৫

দেশে রুগির চেয়ে ডাক্তার, নার্স বা সরকারী সেবা প্রদানকারী সংস্থার সংখ্যা অনেক কম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৯৯ জন।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুন