
আমি আমাদের সমাজ নিয়ে এক গ্রহে বসবাস করি। হাত পা চোখ কান মাথা বুদ্ধি নিয়ে আমরা মানুষ পরিচয় নিয়ে বড় হই। কিন্তু এর মধ্যেই বুঝতে পারি বড় হতে হতে আমরা অনেকেই আর মানুষ থাকি না। এখন অমানুষী আচরন আমাদের স্বাভাবিক প্রবৃত্তি।
ইদানীং কঠিন একটা রোগ মহামারী আকারে দেখা দিয়েছে। তা হলো হীনমন্যতার হিংসার মহা চুলকানী রোগ। আমরা খারাপ থাকা আর নেগেটিভ শুনতে অভ্যস্থ। ভাল আছেন, চারপাশে ভাল খবর গুলো আমাদের দুঃখী করে তুলে। আমরা ভাল খবরটাকে খারাপ জামা পড়াতে ব্যস্ত হয়ে পড়ি। ল্যাং দিয়ে ফেলে কলংকের মালা না দিতে পারলে আমরা শান্তি পাই না।
এই বেবি বাংলাদেশ বড় হবে বলে মনে হয়না। এখানকার অসুস্থ বুদ্ধিজীবীরা চিরদিন জন্য বাচ্চা শ্রেনী। মনের জগতের ব্যপ্তি হয়নি। তাই পিছনে লাগা আমাদের চিরন্তন অভিরুচি।
এ থেকে যতো দিন না মুক্তি ততোদিন বাংলাদেশ বেবি থাকবে বড় আর হবে না।
বড় হতে হলে চুলকানী রোগ কমানোর ওষুধ আবিস্কার করতে হবে।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



