somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক রঙা এক ঘুড়ির প্রকাশনায় আসছে গল্পগ্রন্থ " জাপানি ভূতের গল্প"

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দীর্ঘ নয় বছর বিরতির পর গত বছর আমার চতুর্থ উপন্যাস " অরোরা টাউন" শিখা প্রকাশনী থেকে প্রকাশ হয় । তাই গত বই মেলাটা বেশ আনন্দের ছিল । আবার নতুন করে অনেক অনেক লেখক প্রকাশক আর সাহিত্য প্রেমীদের সাথে পরিচয় হয় । এমনি করে
বইমেলায় এক সাহিত্যপ্রেমি ব্লগারের মাধ্যমে লিটল ম্যাগ চত্তরে "এক রঙা এক ঘুড়ি" প্রকাশনার কর্ণধার এবং সামু ব্লগার নীল সাধু ভাইয়ার সাথে পরিচয় ।ভদ্র লোক স্বভাব সংস্কৃতি কর্মী । সারা বছর জুড়েই তার উদ্দ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকে । ফুল উৎসব , ফল উৎসব , বন্যা কবলিত অসহায় মানুষদের সাহায্যে নানা রকম মানবিক কাজ করা । নিয়মিত ফেসবুক এবং ব্লগ সহ অনলাইনের বিভিন্ন মাধ্যমে তাদের কাজ গুলো দেখছিলাম । তাদের সাথে কাজ করার কিছুটা আগ্রহ মনে মনে উঁকি দিল । তারপর টুকটাক ফেসবুক এবং ব্লগে যোগাযোগ থাকে । সামু ব্লগে কয়েক মাস পর তিনি বই প্রকাশের জন্য লেখকদের কাছ থেকে পান্ডুলিপি আহবান করেন ।আমার কাছে সম্পূর্ণ কোন পান্ডুলিপি ছিল না । তবে কয়েক বছর ধরে জাতীয় পত্রিকায় এবং অনলাইনে প্রকাশিত গল্প গুলো আছে । খেয়ালের বশেই আমি নিজের গল্প গুলো একত্রিত করে তাদের ক্যাটাগরি এবং নিয়ম অনুযায়ী পান্ডুলিপি পাঠাই । তাদের নির্ধারিত বাছাইকৃত ১২ টি সেরা পান্ডুলিপির মধ্যে আমার গল্প গ্রন্থ " জাপানি ভূতের গল্প" স্থান করে নেয় । এই গ্রন্থের ১২ টি গল্প দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এবং পাঠক সমাদৃত ।
" জাপানি ভূতের গল্প " প্রতিযোগিতার মাধ্যমে পাণ্ডুলিপি জিতে গ্রন্থাকারে বই মেলায় আসছে ।একটা ভিন্ন ভাল লাগার অনুভূতি মনে দোল দিয়ে যাচ্ছে । এবারের বই মেলা গতবারের চেয়ে অনেক বেশি পরিধি ,আয়োজন আর নান্দনিকতা নিয়ে আসছে । আমাদের সকলের অংশগ্রহণ বইমেলাকে আরও বেশি সমাদৃত করবে ।
বই কিনুন বই পড়ুন ।
বই পড়ার সংস্কৃতি গড়ে তুলুন

বইটি পেতে যোগাযোগ করুন
গল্প গ্রন্থঃ জাপানি ভূতের গল্প
প্রকাশনাঃ এক রঙ্গা এক ঘুড়ি
মূল্যঃ ১২০ টাকা
স্টল নাম্বারঃ ৬৫৪

সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×