somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিজ্ঞতাঃ রাস্তায় গাড়িতে সচেতনতা

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ ইন্টারনেট

গত দুই তিন দিন আগে সন্ধ্যায় উবারে মিরপুর বেনারসি পল্লী গিয়েছিলাম । সাথে আমার বোন এবং ভাই। ড্রাইভারের পাশে আমার ভাই ।পেছনে আমরা দুই বোন ।আমার ছোট ভাই সুপ্রিম কোর্টের আইনজীবী । খুব স্বাভাবিক ভাবে বিভিন্ন প্রয়োজনে প্রচুর কল আসে মোবাইলে । কিছু দূর যাওয়ার পর দেখলাম ড্রাইভার গাড়ির আয়না ভাল করে সেট করে নিল যেন পেছনে বসা দুই বোনকে দেখা যায়। ভাইয়ের বিভিন্ন সময়ে আসা কল থেকে লোকটা বুঝে নেয় ভাইটি আমার চোর ডাকাত পুলিশ নিয়ে চলে । আয়না ঠিক করে নিলে ও সে তাকায়নি ।
প্রথম দিকে ইউ টার্ন নিয়ে নিজের একটু নৈরাজ্য দেখানোর চেষ্টা করে ব্যর্থ হয় । আমরা তিন জনই তার সাথে খুব ধৈর্য নিয়ে পজিটিভ আচরন করার চেষ্টা করি । তারপর একটা কথা প্রসঙ্গে সে তাঁর গাড়িতে উঠা বিচিত্র ধরনের যাত্রীর অভিজ্ঞতা বর্ণনা শুরু করল । আসলে সে আমাদের তিন জন কেই ছাত্র ছাত্রী ভেবে ছিল । প্রথম দেখার ভাবনা আর বাস্তবতায় সে কিছুটা অবাক ।সে তার নিজের জ্ঞানের ঘাটতি , বুঝার ভুল স্বীকার করতে করতে নিজের ভেতরের চেপে রাখা কিছু গোপন অনুভূতি শেয়ার করল ।
কিছু দিন আগে তাঁর উবারে এক বিরক্তিকর নারী যাত্রী উঠে । মেয়েটা নাকি তার সাথে ইংরেজিতে কথা বলছিল আর প্রচুর ধুমপান করছিল । আর বার বার লোকটার গাড়ি এবং ড্রাইভিং এর দোষ ধরছিল । মেয়েটার এমন বিরক্তিকর আচরনে তার নাকি মেয়েটাকে গাড়ির নিচে ফেলে মেরে ফেলতে ইচ্ছে করছিল । এই কথা বলার পর লোকটা আমাদের দুই বোনের দিকে তাকিয়ে সরি বলে । আমার ভাই লোকটাকে বলল , সাবাস অপরাধ প্রবণ বাঙ্গালির সত্য স্বীকার !
আবার অনেক ভাল মানের যাত্রীর বর্ণনা করল । কোন এক উচ্চ পদস্থ ব্যক্তি অনেক গুলো গাড়ির মালিক হওয়ার পর ও তাঁর মতো উবার ড্রাইভারের সাথে ভাল ব্যবহার কে সে মনে রেখেছে । সে বুঝাতে চেয়েছে চেহারা , কথা কোন পরিস্থিতি বিবেচনায় কাউকে পুরোপুরি বিচার করা যায় না । সেই উচ্চ পদস্থ লোকের বাড়িতে গিয়ে সে বুঝতে পেরেছে সারা সময় যে সাধারন মানুষটা তার গাড়িতে ছিল সে তার ভাবনার বাইরে ।
যাইহোক রাতের কিংবা দিনের সময় যে কোন যানবাহনের ড্রাইভারদের আচরনের দিকে লক্ষ্য রাখতে হয় । তাকে উত্তেজিত না করাই ভাল । সেই সাথে গাড়িতে বসে মোবাইলে ব্যক্তিগত আলাপ করা ঠিক না ।
খুব ছোট আচরনের ভুল অনেক সময় মৃত্যু ও নিয়ে আসে । কালকে প্রথম আলোতে দেখলাম অভিনেত্রী অহনা রহমান রাতে বেলায় এক ট্রাক ড্রাইভারের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে মারাত্মক আহত হয়েছেন । সরকার থেকে উচিত কিছু পদক্ষেপ নেওয়া কিছু দিন পর পর ড্রাইভারদের ধৈর্য সহকারে ড্রাইভ করা , যাত্রীদের সাথে সঠিক ব্যবহার , জরুরি অবস্থায় কি করনীয় এই সব নানা সমস্যা নিয়ে মোটিভেশন করা ।বাংলাদেশে এনজিও গুলো কিন্তু এগিয়ে আসতে পারে । অথচ এনজি ও গুলো বেশির ভাগ রাজনীতি আর অর্থনীতি নিয়ে ব্যস্ত । সামাজিক দায়িত্ব পালন কি জানেই না ।
রাস্তা ঘাটে অনেক বিচিত্র ধরনের নৈরাজ্য । হাজার ও নৈরাজ্যের মাঝে নিজেকে নিরাপদ রেখে বাসায় ফেরা কঠিন । সব কিছুর পর নিজের জীবনের চেয়ে মহামূল্যবান আর কিছু নেই । খুব ধৈর্যের সাথে সচেতন মন নিয়ে রাস্তায় চলতে হয় ।

সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

জীবনের আনন্দের ফুল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৯



প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

×