Dear Friends
I am very glad to inform you that the idea on Personal Journalism which I launched sometime ago has interested many personalities and has become a subject of discussion and review among them. The greatest seat of higher education of the country has already advised me to prepare key-note speech for a seminar to be organized by them. Besides, they are taking initiative to publish my book on” personal journalism”.
However, a seminar on Personal Journalism is going to be held in Sylhet on September 27, 2015. Guests and speakers from home and abroad will attend it.This event will be arranged at the Conference Hall
of Excelsior Sylhet Hotel & Resort at 5-00 PM. You are cordially invited
বন্ধুগণ,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, কিছুকাল আগে ফেইসবুকের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা আমার ‘পারসোনাল জার্ণালিজম’ বিষয়ক আইডিয়াটি নিয়ে ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে এ বিষয়ে সেমিনারের কী নোট স্পিচ রেডি করতে বলা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত আমার গ্রন্হ প্রকাশেরও উদ্যোগ নেয়া হচ্ছে।
যা-ই হোক, আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৫-০০ টায় সিলেটে অনুষ্ঠিত হবে ‘সোশ্যাল মিডিয়ায় পার্সোনাল জার্ণালিজমঃ সাংবাদিকতার নতুন দিগন্ত’ শীর্ষক সেমিনার। এতে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা অংশ নেবেন। স্হান-এক্সেলসিয়র সিলেট হোটেল এণ্ড রিসোর্ট কনফারেন্স হল, খাদিমপাড়া, সিলেট। আয়োজক -‘পারসোনাল জার্ণালিস্টস ফোরাম’ (পিজেএফ) এবং পৃষ্ঠপোষক- যুক্তরাজ্যভিত্তিক অনলাইন পোর্টাল ‘সময়২৪.কম’। আপনাদের উপস্হিতি একান্ত কাম্য।
আমার 'শাশ্বত প্রত্যয়' কাব্যগ্রন্হ থেকে----
এতো ভালোবাসা তোমার জন্য
কোথায় রাখবো জমা
গিয়েছিলাম আকাশের কাছে
বললো সে, করো ক্ষমা।
গিয়েছিলাম সাগরের কাছে
বললো সে, নেই ঠাঁই
হাঙ্গর ও কুমীরে ঠাসাঠাসি
হয়ে আছি আমি, তাই।
গিয়েছিলাম মেঘের কাছে
বললো, ঠিকানাহীন
জীবন আমার, মাফ করে দাও
এ দায় বড়ো কঠিন।
তোমার প্রতি এই ভালোবাসা
মহার্ঘ্য সম্পদ
ব্যাংকের ভল্ট,ইন্সিওরেন্স
কোথায় তা নিরাপদ !
তোমার জন্য করেছি প্রেম
তিলে তিলে সঞ্চয়
এর লাগি আমি করেছি যে কতো
দুঃখ বিরহ জয়।
এতো স্মৃতি হায় তোমাকে নিয়ে
রাখবো কোথায় বলো
রাখবো কোথায় তোমার জন্য
লোনা এ অশ্রু জলও।
তোমার সকল প্রেম ভালোবাসা
রেখেছি যে তাই জমা
আমার বুকের গভীর গহনে
হে আমার প্রিয়তমা।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


