somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক বিচিত্র গোরস্থানের গল্প

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাস শেষ হতে না হতেই বাড়িওয়ালা আপনার দরজায় এসে নক করবে । ভাড়াটা দিয়ে দিন, ভাড়া দিতে ভালো লাগুক বা খারাপ লাগুক । ভাড়া দিতে না চাইলে বাসাটাই ছেড়ে দিন ।
আমাদের শহুরে মধ্যবিত্তদের জীবনে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার । একমাত্র মরে গিয়ে কবরে গেলেই তবে এই বাড়িভাড়া আদায়ের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন ।
মজার বিষয় কি জানেন ? পৃথিবীতে এমন জায়গাও আছে যেখানে কবরে থাকতে হলেও ভাড়া দিতে হয় !
দক্ষিণ আমেরিকার একটি দেশের নাম গুয়েতেমালা । এই দেশের রাজধানী গুয়েতেমালা সিটিতে ‘লা ভারবিনা’ নামে বড় একটি কবরস্থান আছে । লা ভারবিনা কবরস্থানটি আমাদের পরিচিত কবরস্থানের মত নয় । মূলত এটা ইট সিমেন্ট দিয়ে বানানো পাকা দালানের সমষ্টি । দেখলে মনে হবে যেন বহুতল আবাসিক ভবন । ভবনের দেয়ালে লাশের কফিন রাখার মত ফাঁকা জায়গা থাকে । সেখানে কফিন ঢুকিয়ে রেখে বাইরে থেকে প্লাস্টার করে দেয়া হয় ।
এ ধরনের পাকা দালানের কবরস্থানকে বলা হয় ক্রিপ্ট (Crypt) ।
এই লা ভারবিনা নামক কবরস্থানের বিশেষ বৈশিষ্ট্য হল, এখানে কবরে থাকতে হলে ভাড়া গুনতে হবে ।
অবশ্য কবরস্থানের কর্তৃপক্ষ এত নির্দয় নয় । তাই দাফন করার পর প্রথম ছয় বছর একদম ফ্রি । এই ছয় বছরে মৃতদের কোনরকম বিরক্ত করা হয় না । তবে ছয় বছর শেষে পরবর্তী প্রতি চার বছরের জন্য অগ্রিম চব্বিশ ডলার জমা দিতে হয় । এই টাকাটা মৃতের পক্ষে তার স্বজনরা জমা দিলেই চলে । কিন্তু যদি কোন মৃত ব্যক্তির পক্ষে টাকা জমা না পড়ে, তখনই কর্তৃপক্ষ কঠোর হয়ে যান ।


এরপর যে কাজটা করা হয় তা সত্যিই ভয়ানক । যেই লাশগুলোর পক্ষে টাকা জমা পড়েনি তাদের কবরটা লাল কালি দিয়ে চিহ্নিত করে রাখা হয় । তারপর কোন একদিন সকালে কবরস্থানের কর্মীরা এসে অনাদায়ী লাশের কবর ভেঙ্গে মৃত পচে গলে কংকাল হয়ে যাওয়া লাশগুলোকে বের করে ফেলেন ।


সব হাড়গোড় কংকাল বস্তায় অথবা পলিব্যগে ঢোকানো হয় । যেসব লাশ পুরো নষ্ট হয়ে যায়নি এবং আলাদাভাবে সনাক্ত করা যায় সেই লাশগুলোকে আলাদা আলাদা পলিব্যাগে ঢোকানো হয় ।
ইতিমধ্যে যদি মৃত লাশটাকে তার কোন আত্মীয় নিয়ে যেতে চায় তাহলে তার হাতেই মৃত ব্যক্তির দেহাবশেষ হস্তান্তর করা হয় ।
নয়ত সবগুলো লাশকে ট্রাক অথবা পিক আপে বোঝাই করে নিয়ে যাওয়া হয় ।

তারপর এসব বেওয়ারিশ লাশগুলো শহরের নির্দিষ্ট ভাগাড়ে নিয়ে ফেলা হয় । সেই ভাগাড়ে সবগুলো লাশের অন্তিম ঠিকানা হয় গণকবর ।

লা ভারবিনা কবরস্থানের যে কবরটি থেকে পুরনো মৃতদেহ বহিষ্কৃত হয় সেই কবরটাকে কিন্তু কর্তৃপক্ষ এমনি এমনি খালি রাখেন না । সেই কবরটিকে আবার ধুয়ে মুছে সেখানে তোলা হয় সদ্য মৃত কোন ব্যক্তিকে ।
এভাবেই চলতে থাকে লা ভারবিনা গোরস্থানের পরজীবন ।
বুঝলেন তো ভাই, বাংলাদেশে জন্ম নিয়ে বেঁচেই গেলেন । আমাদের এই দেশে খেয়ে পরে বেঁচে থাকতে কষ্ট হলেও মরে যাবার পর কবরে শান্তিতেই থাকা যায় । অন্তত লা ভারবিনা গোরস্থানের এসব ভয়ানক পরিস্থিতিতে আপনাকে পড়তে হবে না ।
[এই লেখাটি দৈনিক নয়া দিগন্তের ফিচার পেজ 'অবকাশ'-এ প্রকাশিত হয়েছিল । ]
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:৩৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×