somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার অবিশ্বাস

২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষ একমাত্র প্রাণী, যার সাথে বিশ্বাস বলে একটা কনসেপ্ট জড়িয়ে আছে। সারাজীবন মানুষ বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে থাকে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস এবং অবিশ্বাস নিয়ে মানসিক অবস্থা পার করতে হয়।
একেক মানুষের বিশ্বাস একেক রকম। এমনকি, একজন মানুষ যা মনে প্রাণে বিশ্বাস করে অন্যরা তাকে আবার ১০০% ভুয়াও মনে করতে পারে!
যাহোক, এতো গম্ভীর আলোচনায় না গিয়ে আসল কথা বলি। একজন সহজ সরল মানুষ হিসেবে আমার ব্যক্তিগত কিছু বিশ্বাস অবিশ্বাস আছে। আজ সেরকম দুটো অবিশ্বাস নিয়ে কথা বলছি।

অবিশ্বাস ১ঃ মানুষ সিগারেট ছাড়তে পারে না- এই কথাটা বিশ্বাস করি না
অনেকের কাছে শুনি মানুষ নাকি সিগারেট কখনো ছাড়তে পারে না। এই কথাটা মোটেই বিশ্বাস হয় না।
আমার বাবাকে জীবনে কমপক্ষে নব্বই বার সিগারেট ছেড়ে দিতে দেখেছি। বিষয়টাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। কারণ উনি যেমন তেমন ভাবে সিগারেট ছেড়ে দিতেন তা কিন্তু নয়। একদম ইস্পাত কঠিন দৃঢ় প্রমিজ করে সিগারেট ছেড়ে দিতেন।
এভাবে কিছুদিন পর পরই সিগারেট ছাড়তেন তিনি। উনার এতোবার সিগারেট ছাড়াছাড়ি দেখে আমার মনে বিশ্বাস জন্মে গেলো যে সিগারেট ছেড়ে দেয়া সহজ, তাই তো আমার বাপ কয়দিন পর পরই সিগারেট ছেড়ে দেন।


অবিশ্বাস ২ঃ ফেসবুকের নেশা ছেড়ে দেয়া কঠিন, এইটাও বিশ্বাস করি না
এই প্রজন্মে ফেসবুক মানুষের অবিচ্ছেদ্য এক অঙ্গে পরিণত হয়েছে। এক সময় মানুষ ঘুম থেকে উঠে সবার আগে বাথরুমে ঢুকতো, এখন মানুষ ঘুম ভাঙার পর পরই ফেসবুকে ঢুকে। আগের যুগে ঘুমের পূর্বে মানুষের লাস্ট কাজ ছিল বাথরুম ইউজ করা। এখন ঘুমের আগে মানুষের লাস্ট কাজ হল ফেসবুক ইউজ করা।
এই যুগে ফেসবুক ছাড়া থাকাটা অনেকটাই ইম্পসিবল হয়ে গেছে যেন।
কিন্তু মজার ব্যপার হল, অনেক মানুষ আছে যারা ফেসবুক ছেড়ে দিতে খুব পছন্দ করে। পৃথিবীর সকল মানুষই জীবনে একবার হলেও ফেসবুক ছেড়ে দেবার ঘোষণা দিয়েছে। তবে এমন কিছু মানুষ আছে যারা একবার দুইবার নয়। অনেকবার ফেসবুক ছেড়ে দিয়েছে। বিশেষ করে কিছু উঠতি বয়সের ছেলে মেয়ে কয়দিন পর পরই অত্যন্ত আবেগ নিয়ে ফেসবুককে বিদায় জানিয়ে অফলাইনে চলে যায়।
"ফেসবুক আমার অনেক অনেক সময় নষ্ট করে দিয়েছে, আজ থেকে আর ফেসবুক ইউজ করছি না, সবাই ভালো থাকবেন!"
তারপর, ২৪ ঘন্টা যাবার আগেই এদের নামের পাশে সবুজ বাতি জ্বলতে দেখবেন। কয়দিন পর হয়তো কারো সাথে কথা কাটাকাটি হয়েছে, অমনি দুম করে ওরা আবার স্ট্যাটাস দিয়ে ফেসবুককে চিরতরে বিদায় জানিয়ে চলে যাবে। এভাবে কোন কোন মাসে তারা দুইবার তিনবারও চিরতরে ফেসবুক ছেড়ে দেয়। মন চাইলেই ফেসবুক ছেড়ে দিতে পারে ওরা। ওদের ফেসবুক ছাড়াছাড়ি দেখলে মনে হয় যেন ফেসবুক ছেড়ে দেয়ার মত সহজ কাজ পৃথিবীতে আর একটাও নাই।
কাজেই, ফেসবুক ছেড়ে দেয়া কঠিন এটা বিশ্বাস করি না।
[বিশ্বাস অবিশ্বাসের আলোচনা দেখে যারা সিরিয়াস পোস্ট ভেবে আমার এই খামাখা লেখাগুলো পড়লেন, তাদের সবাইকে ধন্যবাদ।]

সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:৩২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×