somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক লুলের আত্মকাহিনী - ( পুরাপুরি কাল্পনিক নহে );)B-) আত্মজীবনী সিরিজ -১

১৭ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জি হা .....

আমিই সেই ব্যক্তি যাকে আপনাদের মত দূর্মুখেরা লুল বলিয়া থাকে ।
জন্ম হইতে আমি একজন মানুষ বলিয়া প্রতিয়মান ছিলাম ... কিন্তু এই মরার ব্লগীয় জগতে আসিয়া আমার পিতৃপ্রদত্ত অকিকাকৃত নাম খানা আপনারা পরিবর্তন পূর্বক আমাকে লুল উপাধি দিয়াছেন!আমি যারপরনাই প্রীত।
কেন আমি লুল হইলাম .....ইহার উত্তর ঠিক মত গুছাইয়া না বলিতে পারিলেও হালকা চালে বলিতে পারি ,নারীসঙ্গ আমাকে বড়ই প্রীত করে ।যদিও বেশির ভাগ ক্ষেত্রে আমি বেইল পাইনা , তাহার পরও রবার্ট ব্রুস নামক আরেকজন বলিয়া গিয়াছেন '' এক বার না পারিলে দেখো শতবার ''.....!! তাহার এই উক্তিতে মনে হইতে পারে উনিও খুব বিখ্যাত লুল,কিন্তু তাহা সঠিক নহে ।লুল হইবার মত যে যোগ্যতা ( অনেকেই ইহাকে অযোগ্যতা বলিয়া ভ্রম করে ) তাহার মাঝে উহা বিদ্যমান ছিলনা :D ।
আমি প্রায়শই এমন একখানা ভাব ধরিয়া থাকি যে আমি অবিবাহিত ... কবিতা রচনার খুব বড় সমঝদার ...যদিও অধিকাংশ ক্ষেত্রে আমি ইস্কুলের বাংলা বিষয়ে ডাব্বা মারিয়া আসিয়াছি।মাইকেল মধুসুদন যে মাইকেল জ্যাকসনের নানা হন , তাহা লিখার কারণে আমাকে নিল ডাউন হইতে হইয়াছে( এই মাষ্টারগুলা আধুনিক কবিতার কিছুই জানেনা X(( ).... আর বিবাহ ?? বাস্তব জীবনে ইস্কুলের ছেলেরাই যেখানে আমাকে হাফ লেডিস ডাকিত .... প্রেম করার মত মেয়ে কথায় পাইব ??
নারীকুলের যত কান্নাকাটিতে আমার হৃদয় দ্রুত বিগলিত হইয়া যায় :((.....তাহাদের কষ্ট সহ্য করিতে পারিনা বলিয়া ব্লগীয় জগতে একটু সান্তনা দিবার চেষ্টা করি .....ইহা কি আমার দোষ ??ইশ্বর চন্দ্র বাবু ও তো নারীকুল লইয়া অনেক আন্দোলন করিয়াছিলেন .....তাহাকে লুল বলা হয় না কেন ??X( আমি সেই দিনের আশায় আছি যেই দিন সকল ব্লগার নিজেদের ভ্রম বুঝিতে পারিয়া আমাকে আধুনিক ইশ্বর চন্দ্র বলিয়া ডাকিবে !! B-)B-)
ভাবিয়া পাইনা .... এইখানে এত বড় বড় ব্লগার আছে ..... কিন্তু তাহাদের রচনাগুলা বড়ই অসৌন্দর্য!!তাহাদের না আছে সুন্দর একখানা প্রফাইল ফটুক,না তাহারা জানে কিভাবে ''ভাইয়া ও ভাইয়া '' ডাকিয়া মন্তব্য এবং যোগ চিহ্ন আদায় করিতে ;)!! কি সব ছাগু / হাম্বা /বিম্পি / টেকি /রাজনৈতিক / সমসাময়িক / ...... উদ্ভট বিষয় লইয়া এরা বলাতে আসিতেছে X(!!! অথচ কত ভালো ভালো কবিতা জীবনী , স্বাগতম , দৈনন্দিন কর্ম , শৌচকর্ম এইসব মনোহারী বিষয় লইয়া তারা উদাসীন :-*:-*:-/ ...!!
আপনারাই বলেন ...এগুলা কি মন্তব্য করার মত পুষ্ট ??? এগুলাতে মন্তব্য করিলে কি দর্শনসুখ লাভ করা যায় ???এগুলাতে মন্তব্য করিলে কি ''এইবার একখানা সঙ্গিনী লভিয়াছি ''- এইরকম মনোভাব প্রকাশের কোনো সুযোগ থাকে ?? :Dঅথচ তাহারা হিংসার বশবর্তী হইয়া আমার বিরুদ্ধে পুষ্ট দিতে থাকে !! :|
আপনারা ভাবিতে পারেন ... কোন কোন পুস্টে আমাকে দেখা যাইতে পারে ???আহা ... সভ্যতা রক্ষার জন্য দরকারী পুস্টগুলাতে আপনারা আমাকে ব্যস্ত থাকিতে দেখিবেন । একখানা তালিকা দেই ----
''আজ আমার কোষ্ঠকাঠিন্য , কি করা যায়?'
/ '' আজ নিরাপদ হৈলাম , আপনেরা কেমন আছেন''
/ '' ঘুরে আসলাম শৌচাগার''
/'' ঘরে বসে বানিয়ে নিন পটলের হালুয়া-রেসিপি''
/'' কবিতা- আকাশে উড়ে একপাল গরু ''
/ ''কবিতা- নীল মেঘে হলুদ ব্রিস্টি '' / ''
/''আজ আমার মন ভাল নেই''
/''প্রবন্ধ- নির্যাতিত নারী---রিমোট কেন পুরুষের হাতে?? ''
'/ '' নগরীতে ফ্যাশন শো - স্ট্রিকটলি ১৮+
/'' যাই পরেন ১৮+ .. লৈয়া যান ১৮+ .. আবার জিগায় ১৮+ ...

সুন্দর মুখশ্রীর জয় সর্বত্র!!সুন্দর খাদ্য দ্রব্য দেখিলে আপনার অজান্তেই মুখ গড়াইয়া লালা ঝরিতে পারে.....,সুতরাং আমারও গড়ায় !! তাই বলিয়া দুর্মুখেরা আমাকে লুল বলে!! কিন্তু তাহারা জানেনা আমি কি!!গণনাযন্ত্রের সামনে বসিবার পূর্বে আমি ঠিকই গলায় শিশুদের ন্যাপি ঝুলায়া বসি ..... কত লুল গড়াবি গড়া!! আপনাদের একখানা তথ্য দেই , আপনাদের গণনাযন্ত্রের বোতাম গুলা কি জল রোধক ??? আমার খানা কিন্তু জল রোধক ... লুল গড়াইলেও সমস্যা হয়না ;) ;);)

ভাই সকল .....স্ক্রিনে অপি আপার একটা পুষ্ট দেখা যাইতেছে :P:P ....যাই ....আগেই একখানা যোগ আর মন্তব্য দিয়া আসি .... অনেক নচ্ছার বসিয়া আছে ...তাহাদের পূর্বেই আমার কর্ম সম্পাদন হওয়া চাই !!উনার হাতাকাটা পোশাক আবার আমার খুব পছন্দ ;)!! পরে আরেকদিন আপনাদের সাথে বাক্য বিনিময় হইবে !! :D



বি.দ্র. বর্নিত লুলীয় চরিত্র পুরোপুরি কাল্পনিক নহে .... কারো সাথে মিল কাকতাল মাত্র ...তবে যাহার সাথে মিল পাওয়া যাইবে, তিনি নিজে তাহার সাথে মিল আছে দাবী করিলে পুস্ট খানার জন্য ক্ষমা প্রার্থনা করা যাইতে পারে :-/B-)
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১২ দুপুর ২:২২
৭৭টি মন্তব্য ৭০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×