somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনিক তোলপাড়কে হারমানালো প্রিয় প্রথম আলো

১৫ ই মে, ২০০৮ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আব্বাসউদ্দীনের চতুর্থ প্রজন্ম আরমীন

বিনোদন প্রতিবেদক
আরমীন মুসার সাথে যোগাযোগ করতে গিয়ে জানা গেল, তিনি ঢাকায় নেই। দেশের বাইের আছেন। কিন্তু তিনি যে দেশে নেই, সেটা বোঝার উপায় নেই। কারন প্রতিদিনই এফএম রেডিওর বিভিন্ন চ্যানেল তার গান শোনা যাচ্ছে। বন্ধু নাবিলার সাথে আমার ফুল বাগানে ভালো লাগে না’ কিম্বা নিজের গাওয়া ‘চোখের আকাশ নিয়ে সীমানা সপ্ন সাজাই’, ‘আমাদের নতুন গানে’সহ আরও কয়েকটি গান।
মাত্র কদিন আগেই এসেছে আরমীনের একক আ্যলবাম আয় ঘুম ভাঙাই। এনেছে জি সিরিজ।
এই আ্যলবাম দিয়ে নয়, আরমীন অনেক আগে থেকেই শ্রোতাদের কাছে বেশ পিরিচত। ফুয়াদের কম্পোজিশেনর আ্যলবামে ‘ভ্রমর কইয়ো গিয়া’, ঝালমুড়ি আ্যলবামে ‘ আমার ফুল বাগানে ভালো লাগে না’ গান দুটি আরমীনকে শ্রোতাদের খুব কাছাকাছি নিয়ে যায়।
আরমীনের সাথে তার নতুন আ্যলবামটি নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হয় তার মা বিশিষ্ট সংগীতশিল্পী নাশিদ কামালের সাথে।
তিনি জানান, আরমীন এখন ইংল্যান্ডে আছেন। ওখানে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছন। গত এক বছর ছুটিতে এসে এসে আ্যলবামের কাজ কেরেছন।
আরমীনের সংগীত শেখার শুরুটা হয়েছিল মাত্র তিন বছর বয়সে, মায়ের কাছে। এরপর মা তাকে নিয়ে যান সুজিত মুস্তাফার কাছে। এখানে দীর্ঘদিন সংগীতের তালিম নিয়েছেন আরমীন।
ছোটবেলায় মায়ের ফুপু ফেরদৌসী রহমানের বিটিভির অনুষ্ঠান এসো গান শিখিতে নিয়মিত অংশ নিতেন।
১৪ বছর বয়স থেকে গান লেখা এবং তাতে সুর দেওয়ার কাজটি প্রায় নিয়মিতই করছেন আরমীন।
নাশিদ কামাল জানান, লন্ডনে বিভিন্ন জ্যাজ ব্যান্ডের সাথে আরমীন নিয়মিত অংশ নেন। সেখানে তিনি মায়ের দাদা আব্বাসউদ্দীন আহমদের গানগুলো পরিবেশন করেন। আরমীন এখন ফিউশন গান বেশি করেন।
আজ এনটিভিতে আমারও গাইতে ইচ্ছা হলো অনুষ্ঠানে থাকছে আরমীনের পরিবেশনা।
মেয়ের গানের ব্যাপারে মা নাশিদ কামাল বললেন, ‘ আব্বাসউদ্দীন আহমদের চতুর্থ প্রজন্ম আরমীন। গানের মধ্য দিয়েই ওর শুরু। তাই তো ও গানের সাথে আছে।’

দৈনিক প্রথম আলো, মে ১৫, ২০০৮

বিনোদন পাতার সাংবাদিক ভাইকে আমার লাল সালাম। কল্পকাহিনী লেখায় আপনার যে অসামান্য পারদর্শীতা........তা সত্যিই অবাক করার মতো। আপনার লেখা নিউজটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিথ্যা। আরমীন এবং আব্বাসউদ্দীন সাহেবের মধ্যে আপনি যে কাল্পনিক সম্পর্কটা বানাইলেন এইটা এক ইতিহাস। আপনার কাছে ভাই আমার একটা অনুরোধ, নাশিদ কামালকে ম্যানেজ করার চেষ্টা করেন। সব মিথ্যা কথাগুলাতো ওনার মুখ দিয়া কওয়াইলেন..........।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×