প্রথম দৃশ্য.....হোটেল আল্ ছালা দিয়া ঢাকা বা খোলা.......
মামা, চিকেন কি রোস্ট খাইবেন না ঝালফ্রাই?
আবার জিগায়!!! রোস্ট খাইলেতো বিয়াবাড়ি যাইতাম।.......এক সিংগেল ঝালফ্রাই, লগে সাদা ভাত লাগাও মামা..........
কাট্.......
ভাই শব্দটা 'ঝালফ্রাই' না, হবে 'জালফ্রেজি' (Jalfrezi)। নাম শুনলে মনে হয় পর্তুগিজ, কিন্তু এইটা আমাদের উপমহাদেশেরই রান্না। তবে দূঃখের বিষয় হইলো, জালফ্রেজির কনসেপ্টটা চাইনিজদের কাছ থেকে চুরি করা!!!!!!!!!
হ, তরে কইছে.....তুই বেশি বুঝছ.....দেশের সব মানুষে কয় ঝালফ্রাই আর তুই কছ জালফ্রেজি.......তর নাটক পাবলিকে খাইবো না...........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


