নারী নির্যাতন সমাজের একটি বহু পুরনো সমস্যা। যা দূরিকরণের লক্ষ্যে কোন সরকারের প্রচেষ্টার কমতি ছিল না। সাথে অনেক সংগঠন বা সংস্থা তো আছেই। বর্তমানে বাংলাদেশে নারীনির্যাতন রোধে কঠোর আইন করা হয়েছে। আজকে সমাজে নারী নির্যাতিনের শিকার হয়েছে বা নারী নির্যাতনের মামলা হয়েছে এ ধরণে কিছু শুনলেই আমরা বুঝি কোন পুরুষ নারী নির্যাতন করেছে বা কোন পুরুষের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হচ্ছে। কিন্তু সরেজমিনে ভিন্ন চিত্র। আমার ধারণা নারীরা নারী দ্বারাই বেশি নির্যাতনে শিকার হয়। কোন এক গুণিজন তো বলেই ফেলেছেন, "একজন নারীবাদী নারীর কাছে আরেকজন নারী অতোটা নিরাপদ নয়, যতোটা নিরাপদ একজন নারী বিদ্বেষী পুরুষের কাছে" একটা নারী তার জীবনের সিংহভাগ অংশ তার শশুরালয়ে কাটায়। দেখুন না, কয়টা মেয়ে তার শশুর বাড়িতে ভালো আছে? হয়তো হাতেগনা কয়েকজন। আর বাকিরা সব হয়তো শাশুরীর নির্যাতনে অতিষ্ট। অথবা ননদের হিংসার আগুনে দগ্ধ হচ্ছে। নতোবা স্বামীর ষ্টিমরোলারে পিষ্ট হচ্ছে। বেচারী মেয়েটি আর কী বা করার থাকে। যেখানে তার সর্বোচ্চ ভালোবাসা আদর সোহাগ পাওয়ার কথা সেখানে যেন এক নরকে বাস! অথচ সেই এক'ই শাশুরীর মেয়ে অন্য আরেকটি বাড়িতে পান থেকে চুন খসলে ফেরেশানির সীমা থাকে না। কিন্তু কেন? মেয়েটি তো তার পিত্রালয় ত্যাগ করে এখানে এসেছে একটি সোনালি জীবনের সূচনা ঘটাতে। সে তার সব বিসর্জন দিয়ে এখানে চাকরানীর মতো খাটতে আসেনি। অথচ সারাদিন খেটেও তাকে শুনতে হচ্ছে, "রানীর মোডে আছে" মূলক বাক্যটি। একজন পুত্রবধু সে আপনার চাকরানী নয়। কারও অধিকার নেই তাকে দিয়ে কাজ কর্ম করানো। ইসলামও এটা বলে না। বাপের ঘর ছেড়ে অন্যত্র সারা জীবনের জন্য চলে যাওয়া অতো সহজ নয়। বিবাহের সময় যে দুফোটা চোখের জল ঝরেছে তা মোটেও দুফোটা ছিল না। ছিল দুটি সমুদ্র। যার কোন কুল কিনারা নেই। এ একটি মেয়ে পরিবারের সব কাম সমাধা করছে। সবার মন রক্ষা করে চলার চেষ্টা করছে। সবাইকে আপন করে নিতে চাচ্ছে। অথচ এক ঘর মানুষ তার মন রক্ষা করে চলতে পারছে না। তাকে আপন করে নিতে চাচ্ছে না। কেন তার কোমলমতি মনটাকে কষ্ট দিচ্ছেন? কেন তার একাকি মনটাকে জালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দিচ্ছেন? প্লিজ একটু ভাবুন! মেয়েটি তার মা বাবা ভাই বোন ঘর বাড়ি সব বিসর্জন দিয়ে আপনার এখানে এসেছে। মানুষের ভুল থাকতেই পারে। আপনি তাকে আপন করে নিন। আদর সোহাগ দিন। দেখবেন আপনাদের ভয়ে ভয়ে সে যে ভুল গুলো করতো সেগুলোও আর হচ্ছে না। আপনাকেই তো সে মা বলে ডাকছে। আপনি তাকে আপন মেয়ের মতো করে নিন না!
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।