দি সোশাল নেটওয়ার্ক
এইমাত্র একটা মুভি দেখে শেষ করলাম। ওটা নিয়ে লিখতে বসা। তার আগে একটা কথা লিখতে ইচ্ছা হচ্ছে। বাংলাতে লিখতে অনেক কষ্ট হয়। মানে, টাইপ করাটা। একটা লাইন মাথায় আসছে, অভ্র দিয়ে টাইপ এর কসরত করতে করতে পুরা চিন্তার সুতো ছিড়ে যাচ্ছে। ব্যপারটা বিরক্তিকর। কিন্তু এর কোন সমাধান পাচ্ছি না। আমি মার্ক জুকারবার্গ হলে এখন মন্দ হতো না। আরো উত্তরাধুনিক কোন প্রোগ্রাম বানিয়ে নিতাম, আরো সোজা পদ্ধতিতে টাইপ করার জন্য।
মার্ক জুকারবার্গ - ফেসবুক এর প্রতিষ্ঠাতা। ওহ! সংশোধন। ফেসবুক এর কো-প্রতিষ্ঠাতা। দি সোশাল নেটয়ার্ক মুভিটা এই লোকটাকে নিয়ে লেখা। রোজ ৪/৫ বার করে ফেসবুকিং করছি, কিন্তু কখনো মাথায় আসেনি, কত ইতিহাস আর ইমোশন এর পিছনে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর একজন ছাত্র'র জীবন ঠিক কিভাবে বদলে গেলো আর বদলে দিলো আরো লাখ লাখ মানুষের ইন্টারনেট জীবন। পুরা অদ্ভুত আর আনরিয়াল !
বাস্তব ঘটনা নির্ভর মুভি দেখার একটা বিশেষ দিক হল, অনেক কম সিনেম্যটিক ঘটনাও অনেক বেশি ভাবায়। অনেকক্ষন চিন্তা করতে বাধ্য করে। বার বার মনে হতে থাকে, this happened, yes... this happened for real ...
কোন একটা ওয়েবসাইট এর র্যাংকিং এ মুভিটা ২০১০ এর third best. তাই আগ্রহ নিয়ে দেখেছি। সমটা নষ্ট হয়নি। void(0);
ওহ ভালো কথা! বাংলা টাইপ করার একটা সমাধান পেয়েছি। নাহ, অন্য কোন প্রোগ্রাম না, বেশি বেশি টাইপ করে----- বোরিং জানি, কিন্তু কিছু করার নাই। void(0);
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।