somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বালকের খপ্পরে একদিন.....:D

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

:((

:)








আণ্ডা বাচ্চাদের আমি খুব ভয় পাই। ওরা কেমনে যেন বুঝে ফেলে আমি একটু বোকা টাইপের যুবক।
সুযোগ পেলেই বাচ্চারা আমাকে বিব্রত করে।দুই বছর আগের এক দুপুরের ঘটনা। আমার ছোট চাচি তার এক বান্ধবীর বাসায় আমাকে নিয়ে গেল। চাচি ভেতরের রুমে ঢুকে বোধকরি আমার কথা ভুলেই গেল। বার বার ভাবতে ছিলাম এই বুঝি নাস্তা আসছে কিন্তু না কিছুই আসতে ছিল না। পুরাতন একটা বাসি পত্রিকার সব খবর পড়তে ছিলাম। ভেড়ানো দরজা ভেদ করে হঠাৎ করে একটা ৭/৮ বছরের ছেলে ঢুকলো রুমে। চোরের মত এদিক ওদিক তাকাচ্ছিল। আমাকে দেখে থমকে দাড়িয়ে গেল। আমি ভাবলাম সে হয়ত এই ঘরেরই কেউ। তাই প্রশ্ন করলাম কেমন আছো?
ভাল, বলেই সে আমাকে পরিক্ষা করার ভংগিতে বললো আপনি কে? আমি তোমাদের বাসায় বেড়াতে এসছি। বালক হাসি মুখে বললো, তাই নাকি! সে সোফায় বসে পড়লো। বললো আমার চকলেট কৈ? আমি বিব্রত হয়ে বলালাম, ভুলে আনিনি। সে হেসে বললো, তাহলে দশ টাকা দিন আমি কিনে আনছি। আমি পকেট থেকে দশ টাকা বের করে দিলাম। ও বললো তাহলে আমি দোকানে গেলাম। আমি হাসি মুখে বললাম ঠিক আছে যাও। বালক সোফার উপর চার্জ দেওয়া মোবাইল ফোনটা হাতে নিয়ে বেড়িয়ে গেল।
কিন্তু সে আর ফিরলো না। এদিকে চাচি আর তার বান্ধবী ডোয়িং রুমে ঢুকে নানান প্রকার নাস্তা খেতে দিল। কিন্তু ছেলেটার প্রসংঙ্গে চাচীর বান্ধবী কিছুই বলছিলনা দেখে মনে মনে খুব অবাক হচ্ছিলাম। হঠাৎ চাচীর বান্ববী তার মোবাইল খুজতে শুরু করলো। আমি বললাম মোবাইলতো আপনার বড় ছেলে নিয়ে বাইরে গেল।
ভদ্রমহিলা বিস্মিত হয়ে বললেন আমারতো কোন বাচ্চাই নেই!!
শেষে আমার সব কথা শুনে ওনারা বললেন ওটা ছিল ছিচকে চোর!
আমি বেকুবের মত তাকিয়ে রইলাম
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

×