কক্সবাজারের এক অখ্যাত অজ্ঞাত ব্যক্তি জনৈক বদর আজিজ উদ্দিন বেগম খালেদা জিয়া ও জামায়াতের আমীর মওলানা মতিউর রহমান নিজামীসহ ২৮ জন বিখ্যাত রাজনৈতিক নেতা ও প্রাক্তন জনপ্রতিনিধির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। তার মামলার অভিযোগে বলা হয়েছে যে, এই ২৮ জন নেতা ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার জনসভায় সংঘটিত গ্রেনেড হামলায় জড়িত।এটি এমন একটি মামলা যেটি পত্র পাঠ বিদায় হওয়ার যোগ্য। কারণ বদর আজিজ নিজেকে আওয়ামী লীগের একজন কর্মী বলে দাবি করছে। সে আরো দাবি করেছে যে সে ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহত হয়েছিল। অথচ স্বয়ং শেখ হাসিনাই বলছেন যে তিনি বদর আজিজকে চেনেন না। কক্সবাজারে ঐ নামে আওয়ামী লীগের কোনো কর্মী আছে বলে তার জানা নাই। শেখ হাসিনা আরো বলেছেন যে ২১ আগস্টের গ্রেনেড হামলায় যারা আহত হয়েছিলেন তাদের সকলেরই চিকিতসা দলের তরফ থেকে করানো হয়েছে। যারা আহত হয়েছিলেন তাদের একটি তালিকা তার কাছে আছে। কিন্তু সেই তালিকায় বদর আজিজ বলে কোনো নাম আছে, তেমনটি তিনি মনে করতে পারছেন না। সুতরাং দেখা যাচ্ছে যে বাদী বদর আজিজ মামলার প্রথম রাউন্ডেই ফেল করেছে। সে একজন আওয়ামী লীগার এবং সে ২১ আগস্ট আহত হয়েছিল- তার এই দু’টি বক্তব্য স্বয়ং শেখ হাসিনা অস্বীকার করেছেন। এহেন বদর আজিজের অতীত জীবন স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছা করে।
(আরও আসছে)
>>চলছে চলবে>>
আলোচিত ব্লগ
চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা
.

শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন
বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন
মুসা নবী এবং ফেরাউন

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন
৭২০১৪
"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯২

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।