somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছহি বাবরনামা

১৫ ই জুন, ২০০৭ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক কাপড়ে রুটি চিড়া খেয়ে বাবরের দিন কাটছে

গত ২৮ মে সোমবার বিকালে রাজধানীর গুলশান থেকে বাবর যৌথবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর এখন রিমান্ডে আছেন। প্রথম দফায় ৪ দিন, ২য় দফায় ৪ দিন এবং গত শুক্রবার থেকে ৩য় দফায় ৩ দিনের রিমান্ড মিলিয়ে ১১ দিনের রিমান্ড কাটছে বাবরের। বিশেষজ্ঞ গোয়েন্দারা অজ্ঞাত স্থানে রেখে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে।

লুৎফুজ্জামান বাবর খুবই সৌখিন প্রকৃতির চৌকষ মানুষ। চলেন টিপটপ। পরেন দামী নামী ব্রান্ডের শার্ট-প্যান্ট ও জুতা। গত ২৮ মে যৌথবাহিনীর হাতে গ্রেফতারের পর বাবর হয়ে গেছেন ভিন্ন জগতের। তার বেশভূষায় এসেছে পরিবর্তন। গত ১১ দিন যাবত একই শার্ট প্যান্ট ও জুতা পরে বিনিদ্র রজনী কাটাচ্ছেন।

রসনা বিলাসী বাবর এখন রুটি, চিড়া খেয়ে রিমান্ডে করা প্রশ্নের অনর্গল জবাব দিয়ে চলেছেন। চেহারায় উঠে এসেছে বিষণ্নতা, মলিনতা। অথচ গত ক’দিন আগেও বাবর ছিলেন সদা হাস্যোজ্জ্বল এক প্রাণবন্ত যুবকের মত। বিষণ্নতা তাকে ঘিরে ধরেছে অক্টোপাসের মত। চিন্তা চেতনায় উঠে এসেছে ভবিষ্যৎ। তাই তার চেহারায় এ পরিবর্তন। জোট সরকারের শেল্টার নিয়ে মন্ত্রীত্বের সফলতা ও সুনাম কুড়ালেও তার আড়ালে জন্ম নেয়া হাজারো অপকর্মের হোতা বাবরের এই পরিবর্তন কৃতকর্মেরই ফল বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধারা। তাদের মতে, অপকর্মের সাথী হওয়াতে আজ সময় তার সাথী হয়েছে বেরহম হিসেবে।

গত ২৮ মে’ ২০০৭ যৌথবাহিনীর সদস্যরা গুলশান-২ এ ওয়ান্ডারল্যান্ড পার্কের পেছনে ১০৭ নম্বর রোডে সিলভার ম্যাটনে কনকর্ড অ্যাপার্টমেন্টের ৬ তলায় অভিযান চালিয়ে বাবরকে গ্রেফতার করে। এ সময় তার বাসা থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, একটি শক্তিশালী ওয়াকিটকি, একটি লেক্সাস পাজেরো এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র উদ্ধার করে। বাবর উদ্ধারকৃত ৪টি আগ্নেয়াস্ত্রের মধ্যে একটির কোন কাগজপত্র দেখাতে না পারায় ৩ জুন গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ (চ) এবং (ক) ধারায় গুলশান থানায় এস আই হেলাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করে। ঐ দিন বাবরকে সিএমএম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে প্রথম দফায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে জরুরি ক্ষমতা বিধিমালার ১৬(২) ধারা ভঙ্গের অভিযোগে বাবরকে ২৯ মে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। গত শুক্রবার অস্ত্র মামলায় আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। এই নিয়ে বাবরকে ৩ দফায় ১১ দিনের রিমান্ডে নেয়া হলো।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৭ রাত ১০:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×