somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহপাক দিয়েছেন ইসলাম, শয়তান বানিয়েছে জামায়াতে ইসলাম

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামাতশিবিরের কয়েকদিনের তান্ডব আর ধর্মের কুৎসিত অপব্যবহার দেখে এই বিষয়টা ঘুরেফিরে মাথায় আসছে।
জামায়াতের নেতারা যে জঘন্য অপকর্ম করেছে তা থেকে বাঁচার একমাত্র উপায় ধর্মের ঢাল এটা তারা ভাল করেই জানে। দলের নামের সাথে ইসলাম শব্দটি লাগিয়ে সহানুভূতি আদায় করছে। সুদের আদলে মুদারাবা, মুনাফা ইত্যাদি নাম দিয়ে ইসলামি ব্যাংক খুলে প্রকাশ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
এদেশের মানুষ সহজ সরল, ধর্মের প্রতি অগাধ বিশ্বাস থাকলেও ধর্মজ্ঞান অপ্রতুল। ঠিক এই সুযোগটাই নিচ্ছে এখন জামাত। পাঞ্জাবি, মাথায় টুপি, মেহেদি দেয়া দাড়ি, কথায় কথায় আল্লাহ রাসূল সঃ এর নাম - এসব দেখে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হয়। ধর্মের নাম নিয়ে মিথ্যা কথা বললে মানুষ চোখ বুঝে বিশ্বাস করে নেয়। কারণ একজন ধর্মপ্রাণ মানুষ বিশ্বাসই করতে পারে না ধর্মের নাম নিয়ে কেউ মিথ্যা অপপ্রচার করতে পারে। কিন্তু জামাতশিবির ঠিক তাই করে। ওদের ফেসবুক পেজ থেকে ব্লগ, ওয়েব সাইটে প্রতিদিন অসংখ্য মিথ্যা গুজব রচনা করা হয়। সেসবের সত্য উৎঘাটন করে ওদের ন্যাংটা করা হয় রোজ, কিন্তু তাতে ওদের লজ্জ্বা লাগে না। আবার পরদিন একই কাজ করে।
এখন তারা ধর্ম গেল ধর্ম গেল রব তুলে মসজিদ-পতাকার অবমাননা করছে, মানুষ মারছে, গাড়ি ভাংছে, মাদ্রাসার অবুঝ ছেলেদের ব্রেইন ওয়াশ করে লেলিয়ে দিচ্ছে রাস্তায়। জামাতশিবিরের মতে এসব করলে ধর্ম যায় না, ধর্ম যায় যুদ্ধাপরাধীদের বিচার চাইতে গেলে! কারণ কী বুঝতেই পারছেন।

যুদ্ধাপরাধীদের বিচার একটি ন্যায়দাবী, একটি ন্যায়বিচার। কোন শত্রুনাস্তিক এই বিচারের পক্ষে, কোন হিন্দু-বৌদ্ধ এই বিচারের পক্ষে, কোন শত্রুদেশ এই বিচারের পক্ষে- সেসব দেখিয়ে এই ন্যায়দাবী থেকে সরানোর চেষ্টা করছে জামাতশিবির। মসজিদে মসজিদে লিফলেট বিলি করছে, ফেসবুক ব্লগে একের পর এক পোস্ট করে যাচ্ছে। কিন্তু আমার কোন শত্রু যদি কোন ন্যায়বিচারের পক্ষে থাকে তাহলে কি আমি সেই ন্যায়বিচারের বিপক্ষে চলে যাব? জামাতশিবির কি জানে না এই ন্যায়বিচার থেকে সরে আসলেই বরং ধর্মের অবমাননা হবে!

হার্ভার্ড ইউনিভার্সিটির আইন অনুষদে ন্যায়বিচার নিয়ে কোরান শরিফের নিচের আয়াতটি স্বযত্নে লাগিয়ে রাখা হয়েছে।



সূরা আন-নিসা - ১৩৫
হে ঈমানদারগণ ! ইনসাফের পতাকাবাহী ও আল্লাহর সাক্ষী হয়ে যাও, তোমাদের ইনসাফ ও সাক্ষ তোমাদের নিজেদের ব্যক্তিসত্তার অথবা তোমাদের বাপ-মা ও আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে গেলেও৷ উভয় পক্ষ ধনী বা অভাবী যাই হোক না কেন আল্লাহ তাদের চাইতে অনেক বেশী কল্যাণকামী ৷ কাজেই নিজেদের কামনার বশবর্তী হয়ে ইনসাফ থেকে বিরত থেকো না৷ আর যদি তোমরা পেঁচালো কথা বলো অথবা সত্যতাকে পাশ কাটিয়ে চলো, তাহলে জেনে রাখো, তোমরা যা কিছু করছো আল্লাহ তার খবর রাখেন৷

ন্যায়বিচার নিয়ে আরেকটি আয়াতঃ

সূরা আল মায়েদাহ - ৮
হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনও ন্যায়বিচার পরিত্যাগ করো না। সুবিচার কর এটাই খোদাভীতির অধিক নিকটবর্তী। আল্লাহকে ভয় কর। তোমরা যা কর, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে খুব জ্ঞাত।

অতএব জামাতশিবির যা করছে, তা কোন ধর্ম নয়, বরং শয়তানের অনুকূলেই আজ করছে। সুতরাং ওদের পতন অনিবার্য।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×