somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অচেনা হৃদি
স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

আমার একজন ভালো শত্রু চাই!

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবসময় ভালো মানুষগুলো শুধু আমার বন্ধু হয়ে গেলো। আজ পর্যন্ত এমন কোন ভালো মানুষ দেখলাম না যিনি আমাকে তাঁর শত্রু মনে করেছেন। সিস্টেম লস টাইপের লোকগুলাই কেবল শত্রু হয়, কেন?
আমি জানি আপনি বলবেন, যে নিজে ভালো তার বন্ধুরা তো ভালো হবেই! তার শত্রু হবে ভালোর বিপরীত লোকেরা!
আচ্ছা, ভালো মানুষেরা কি ভালো মানুষের শত্রু হতে পারে না? এটা কি পৃথিবীর অলিখিত নিয়ম? ভালোর শত্রু খারাপ, খারাপের শত্রু ভালো। ভালোর বন্ধু ভালো, খারাপের বন্ধু আরও খারাপ।

নাহ, এই ট্র্যাডিশন থেকে আমার বের হয়ে আসতে ইচ্ছে করছে।

আমার একজন ভালো মনের শত্রু চাই! যে লোক হবে আমার চরম শত্রু, কিন্তু সে খারাপ কিছুই করবে না। তার চরিত্রে কোন ছ্যাঁচড়ামি থাকবে না। এটা কি সম্ভব হতে পারে না?
খারাপ মানুষগুলো শত্রু হয়ে আমাকে ভুগিয়েছে, আমার আর খারাপ লোকের সাথে শত্রুতা করতে মন চাইছে না। আমার এখন একজন ভালো শত্রুর চেহারা দেখতে ইচ্ছে করছে। এটা কি সম্ভব?

শত্রুটা আমাকে ঘৃণা করবে, তবে ঘৃণা করবে মানে আমাকে নিয়ে তার কোন মাথা ব্যথা থাকবে না এমন নয়। উপরে উপরে তিনি ভাব নিবেন যেন আমাকে নিয়ে ভেবে নষ্ট করার মত সময় তার নেই, কিন্তু সেই শত্রুটা তার অবচেতন মনে আমাকে নিয়ে কেবলই চিন্তা করবে, মনে ঘৃণা থাকা সত্ত্বেও আমার কথা কল্পনা করতে বেচারা বাধ্য হবে! আমার কথা সে মনোযোগ দিয়ে শুনবে, কিন্তু সে আমার কথাকে কেবল ঘৃণাই করবে। আমার কথার মাঝে যে ভুল আছে তা সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইবে। আমি যে মানুষ হিসেবে স্ক্র্যাপ তা সে বুঝতে চাইবে। আমার চরিত্রের ভালো দিকগুলো তিনি খুব বিরক্তির সাথে অনুভব করবেন। আমি যে আসলে ভালো নই, কেবলই ভণ্ডের অবতার, তা তিনি বিশ্বাস করতে চাইবেন। এমন একজন শত্রু কি পাওয়া যাবে? ভালো বন্ধু পাওয়া অসম্ভব নয়, তাহলে ভালো শত্রু কেন পাওয়া যায় না?

আমি চাই এবার কোন ভালো লোক আমার শত্রু হোক। তিনি আমার কথা একদম কানেই তুলবেন না। কিন্তু দিনশেষে সবাই যখন ঘুমিয়ে পড়বে, তখন আমার শত্রুটা ফেসবুক-টুইটারে লগইন করে আমার নাম লিখে সার্চ দিয়ে দেখবেন, তিনি প্রতিদিন দেখতে চাইবেন আমি ফেসবুকে এসেছি কি না! আমার ফেসবুক প্রোফাইলটা একনজর দেখার জন্য ব্যাকুল হয়ে পড়বেন। তিনি ব্লগে ঢুকে অফলাইনে বসে আমার ব্লগ ঘেঁটে ঘেঁটে দেখবেন। আমার প্রতিটি লেখা পড়ে কেবল ঘৃণায় মুখ বাঁকিয়ে তাচ্ছিল্য করবেন। কিন্তু আমার ব্লগ না পড়লে শান্তিতে ঘুমাতেও পারবেন না। আসলে কি এমন কোন শত্রু থাকতে পারে?

আমার এখন এরকম একজন মানুষের সাথে শত্রুতা করতে মন চাইছে। দেখতে মন চাইছে ভালো মনের মানুষেরা শত্রু হিসেবে কেমন হয়।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:২২
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×