somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় সামু, আমি তোমাকে ভালোবাসি

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি যেদিন সামুতে প্রথম লগইন করি সেদিন শুধু ডিএক্টিভেশন বাটন খোঁজ করছিলাম। কারণ ভার্চুয়াল জগতে আমার ইতিহাস বেশি সুবিধার ছিল না। ফেসবুকে ঝামেলা বাঁধিয়ে দিয়েছিলাম। সেই ঝামেলার ঝাপটা হালকা করে আমার পরিবারের উপর দিয়েও গিয়েছিল। কাজেই ফেসবুক ডিএক্টিভ করি। সেই অভিজ্ঞতা থেকেই আমি সামুতে ঢুকে প্রথমেই ডিএক্টিভ বাটন কোথায় আছে তা বের করতে চাইলাম। এখানেও যদি ঝামেলা বেঁধে যায় তাহলে পালাবো- এমন পরিকল্পনা করছিলাম।
কেঁচো খুঁড়তে গিয়ে কত অজগর পেয়ে গেলাম, পেলাম না কেঁচোটিকে।

আমি প্রথম দিকে দিকভ্রান্তের মত কত কাজ করলাম সামুতে। ফেসবুকের সেই প্রো পিক সামুতেও প্রো পিক হিসেবে দিয়েছিলাম। তারপর কেউ কেউ বলল, একটা ভালো প্রো পিক দাও, ভালো প্রো পিক দিলে তাড়াতাড়ি সেফ হওয়া যায়। আমি ভাবলাম আমি যেহেতু মেয়ে তাই এনোনিমাস একটা মেয়ের ছবিকেই প্রো পিক দেবো। নেট থেকে খুঁজে একটা মেয়ের ছবি বের করলাম, সমস্যা হল সেই মেয়ে হিজাব পরা। হিজাবের ছবি দেবার ইচ্ছে ছিল না, কিন্তু সেই ছবিটা আমার এতো পছন্দ হয়েছিল, যে কারণে সেটাকেই ব্যবহার করলাম। দুসপ্তাহের মাথায় হঠাত সেফ হয়ে গেলাম, আমার সেফ হবার পেছনে ছবিটার আসলেই কোন ভূমিকা ছিল কি না তা জানি না। সেফ হবার পরেই সেই ছবি ফেলে আবার আমার প্রিয় পিকটাকে প্রো পিক বানাই।

প্রথম প্রথম সামুতে আরও পাগলামি ছিল, যেমন কেউ আমার পোস্টে অপ্রিয় কোন মন্তব্য করলে পুরো পোস্টটাই মুছে ফেলতাম।

আমি সেফ হলাম, আমার লেখা প্রথম পাতায় গেল, তারপর নির্বাচিত পাতায় গেলো, তারপর সামুর ফেসবুক পাতায় গেলো, এককথায়, ব্লগার হিসেবে আমি সামুতে সফল হলাম।
তারপরেও কোথায় যেন ঘাটতি ছিল। সামুতে লেখার আগ্রহটা হঠাত মরে যেতে লাগলো।

এমন দিনেই আমি ব্লগারদের কিশোরী ভাবনা নিয়ে পোস্ট দিই। সেখানে আমার ব্লগিং নিয়ে প্রশ্ন উঠলো। ব্লগারদের নিয়ে ট্রল করাকে বিরূপ দৃষ্টিতে দেখা হল। আমি মনে মনে ভাবছিলাম, কিরে বাবা! অন্যায় করে ফেললাম না তো? আমি কি তবে ব্লগারদের অংশ হতে পারিনি?
আবার মাথায় ডিএক্টিভেশন বাটনের চিন্তা ঘুরছিল। এমন সময় স্বয়ং সামুর মোডারেটর ভাইয়া আমার পোস্টে মন্তব্য করে আমাকে লেখালেখি চালিয়ে যেতে উৎসাহিত করলেন।
আমার আর কি চাই? এই স্বীকৃতির উপর আর কি বলার আছে?
এখন আমি ইস্পাতের মত দৃঢ় একটা সিদ্ধান্ত নিয়েছি।
আমি সামুর একটি অংশ, আমি এই সামুতেই থাকবো আজীবন।
মাত্র কয়েকদিন আগেও আমার সবচেয়ে প্রিয় ওয়েবসাইট ছিল উইকিপিডিয়া। আর এখন আমার সবচেয়ে প্রিয় সাইট একমাত্র সামু। গুগলে অচেনা হৃদি লিখে সার্চ দিলেই আমার সামু পেজ চলে আসে। ওল্ডম্যান এন্ড দ্যা সি উপন্যাসের বুক রিভিউ সার্চ দিলেই দেখি আমার লেখাটি চলে আসে। এমন তৃপ্তি আমি কোথায় পাই? এসব তো সামুর অবদান।

ব্লগার সনেট কবির সনেট নিয়ে কারো কারো কোন আগ্রহ নেই, কিন্তু সনেট কবি “ব্লগার অচেনা হৃদি” নামে এক সনেট লিখে কামনা করেছিলেন যেন আমার হাতে এই ব্লগের সম্ভ্রম বৃদ্ধি পায়। আল্লাহ সনেট কবির প্রার্থনা কবুল করুক। আমি এখন বিশ্বসেরা ব্লগারদের নিয়ে স্টাডি করছি। যদি পারি এই ব্লগকে আমি ব্লগিং জগতের সবচেয়ে সেরা অবস্থানে নিয়ে যাবো ইনশাল্লাহ।

সবাই আমার সাথে থাকুন প্লিজ, যদি সাথে থাকার ইচ্ছে না হয় তবে দূরে থাকুন, দোহাই লাগে, অযথা আমাকে বিব্রত করার চেষ্টা করে সময় নষ্ট করবেন না। এতে আপনার যেমন লাভ হবে না, আমার নিজের কোন ক্ষতিও হবে না।

[উৎসর্গঃ লায়নহার্টকে। এই লোক আমার পক্ষে কথা বলার কারণে একজন মনে করেছিল লায়নহার্ট স্বয়ং আমার মাল্টিনিক। আমি লায়নহার্টকে একদম চিনি না। মনে হয় পরিচিত কোন ব্লগারের মাল্টি হবে। এনিওয়ে, লায়নহার্টকে অনুরোধ করব চোরাগোপ্তা কমেন্ট বন্ধ করে তিনি যেন ভালো কিছু লিখে তাড়াতাড়ি সেফ হন।]
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২২
৩৬টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×