somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আয়নাবাজি ( Aynabaji - The Movie ) মুভি রিভিউ

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেখে আসলাম আয়নাবাজি ( Aynabaji - The Movie )। এখনো মাথা ভোঁ ভোঁ করছে। কি দেখলাম? মনে হলো এই মুভি নিয়ে রিভিউ দিলেও কম হয়ে যাবে। আচ্ছা The Shawshank Redemption মুভির কোন রিভিউ দিয়ে বুঝানো সম্ভব? এখন পর্যন্ত IMDb তে যদি এই মুভি টপ রেটিং মুভি হয়ে থাকে তাহলে আমি বলবো বাংলাদেশের মুভিকে যদি রেটিং করা হয় তাহলে "আয়নাবাজি" থাকবে সবার উপরে।
বাংলাদেশের ইতিহাসে এত সাসপেন্স সহ কোন মুভি পূর্বে তৈরি হয়নি। গল্প, মেকিং, স্টোরি টেলিং, সিনেমাটোগ্রাফি, অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং সহ কমপ্লিট প্যাকেজ হচ্ছে "আয়নাবাজি"। কেউ যদি জিজ্ঞেস করে এই মুভির খুত কোথায়? এটার সবচেয়ে বড় খুত হচ্ছে এই ১০০% নিখুত মুভি কেন এতদিন পাইনি!
এবার আসি চঞ্চল চৌধুরী ( Chanchal Chowdhury ) । থিয়েটারের কি শক্তি তা হয়তো উনি একাই বুঝিয়ে দিলেন। Catch Me If You Can মুভির ডিক্যাপ্রিও এর চরিত্র সবার মনে আছেতো? লিওনার্দো ডিক্যাপ্রিও যদি অভিনয়ের জন্য অস্কার পায় তাহলে আমাদের দেশের চঞ্চল চৌধুরীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সময়ের ব্যাপার মাত্র! এক সাথে এত চরিত্র চমৎকারভাবে উপস্থাপন করার ক্ষমতা সবার নেই। জাত অভিনেতা হলেই সম্ভব।
অমিতাভ রেজা চৌধুরী ( Amitabh Reza Chowdhury ) । এটি শুধু নাম নয়, একটি ব্র্যান্ড! বাংলাদেশের টিভিসিগুলো এত এত স্ট্যান্ডার্ড পর্যায়ে চলে যাওয়ার অন্যতম একটি কারণ হলো অমিতাভ রেজা। মাত্র ২ মিনিটে যে অসাধারণ গল্প বিজ্ঞাপনের মাধ্যমে যিনি উপহার দিতে পারেন তিনি যদি ২ ঘন্টা ৩০ মিনিট পান গল্প বুঝানোর জন্য তাহলে সেটা কেমন হতে পারে অনুমান করতে পারেন? আমার মনে হয় মুভি তৈরির জন্য উনি এত সময় নিয়েছেন শুধুমাত্র আমাদের ম্যাচিউরিটি তৈরির জন্য! কারণ এই মুভি বুঝতে হলে শুধু দুচোখ দিয়ে দেখলে হবে না, মনের চোখ দিয়ে দেখতে হবে, দেশের একজন সাধারণ নাগরিকের চোখ দিয়ে দেখতে হবে, একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ হিসেবে দেখতে হবে। মুভি ডিরেকশন খেলা নয়, সাধনার বিষয় সেটাই হয়তো ১৫ বছর সাধনা করে বুঝিয়ে দিলেন Amitabh Reza Chowdhury ।
আয়নাবাজি মুভি কেন সবার মুখে মুখে? কিসের এত মহত্ব? আচ্ছা আয়নাবাজি মুভির বড় ম্যাসেজের সাথে সাথে ছোট ছোট ম্যাসেজগুলো সবাই ধরতে পেরেছেন? একজন সচেতন নাগরিক হিসেবে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব, পুলিশের দায়িত্ব কিংবা সাংবাদিক হিসেবে আসলেই কি করা উচিত এই ম্যাসেজগুলো পেয়েছেনতো? আমাদের ঢাকা শহর কে এত পজিটিভভাবে পূর্বে কেউ দেখাতে পেরেছে? মুভি সম্পর্কে আর তেমন কিছু বলবো না। এটার জন্য আপনাদের দৃষ্টভঙ্গির উপরেই ছেড়ে দিলাম।
দর্শক হিসেবে আমাদের কাজ কি? তেমন কঠিন কিছু না। সিনেমা হলে গিয়ে এই মুভি দেখা প্রথম কাজ। দ্বিতীয়বার কেন আবার দেখতে যাবেন সেটা নাহয় নাই বললাম। :P একেক জন দর্শক একেকটি টিভি চ্যানেল। তাই প্রচারের জন্য এই দর্শকরাই যথেষ্ট। "Word of mouth'' বলে যে অসাধারণ মার্কেটিং পাওয়ার আছে সেটাই হচ্ছে দর্শক। এছাড়া IMDb তে গিয়ে আয়নাবাজির রেটিং দিয়ে বাংলাদেশি মুভি হিসেবে সবার উপরে নিয়ে আসতে পারেন।
মুভি রিভিউ হিসেবে এটাই আমার প্রথম। ছোট করে লিখতে চেয়েও বড় হয়ে গেল। আরো অনেক কিছুই বাদ রয়ে গেল। সেটা নাহয় হবে আরো একদিন।
জয়হোক আয়নাবাজির, জয়হোক বাংলাফিল্মের।
#Aynabaji

তথ্যঃ অনলাইন
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×