somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দৃষ্টিতে সাম্প্রতিক বাংলাদেশ

১৭ ই জুলাই, ২০০৭ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.অনেক দিন পর খবর কাগজ খুলে দুটি ছবি দেখলাম। শেখ হাসিনা-র ছবি। তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। দুটি ছবি-তে দুটি ভিন্ন শেখ হাসিনার ছবি ফুঁটে উঠেছে। একটা-তে মনে হচ্ছে যে, তার মনে কোনো সংশয় নেই যে তিনি কোনো অপরাধই করেন নি। আবার আরেকটি ছবি দেখে মনে হল, তিনি তার ভবিষ্যত নিয়ে দ্বিধাগ্রস্থ। তার ছবিটা দেখে হাসবো না কাঁদবো তাই চিন্তা করছিলাম। এক মন বলে হাসতে। হাজার হাজার মানুষের দুঃখ কষ্টের কারন ছিলেন এই শেখ হাসিনা। কত কিই না তিনি করেছিলেন। নিজের কাজে পুলিশ-কে ব্যবহার করা থেকে নিজের সন্ত্রাস গড়ে তোলার জন্য সন্ত্রাসীদের কে নিয়ে দল গঠন করা। নিজের মিছিলে নিজেই পুলিশ-এর গাড়ি উঠিয়ে দিয়ে কিছু সমর্থকদের হত্যা করতেও তিনি দ্বিধা বোধ করেননি। তিনিই প্রথম টাকায় বঙ্গবন্ধু-র ছবি বসান। এতে যে বঙ্গবন্ধুর সম্মানহানি হতে পারে তা তিনি মোটেও চিন্তা করে দেখেননি। তারপর নিজের বোনের জামাই-কে শেয়ার কেলেঙ্কারী-তে সাহায্য করতেও তিনি দ্বিধা বোধ করেন নি। এছাড়া বিভিন্ন কাজ করতে গিয়ে তিনি প্রচুর টাকাও খেয়েছেন। এসকল কারনেই তার দুঃখ দেখে হাসতে চায় মন। কিন্তু হাজার হোক তিনি একজন মানুষ। তারও তো দুঃখ কষ্ট আছে। দলের পেছনে সময় দিতে গিয়ে হয়তো তিনি কখন দূর্নীতিবাজ হয়ে পড়েছিলেন নিজেই খেয়াল করতে পারেন নি। আবার সঙ্গদোষ বলেও তো একটা কথা আছে। তার সাথে স্বার্থপর মানুষরাই হয়তো তাকে অন্ধের মত ব্যবহার করেছেন। হয়তো তিনি খুবই সাদাসিদা মনের মানুষ, তাই অন্যের প্ররোচনায় কিছু না বুঝেই সব কাজে সায় দিয়ে গেছেন।তিনি হয়তো নিজের নামে বা পরিবারের সদস্যদের নামে স্কুল কলেজ হাসপাতাল তৈরী করেছেন। এটা করতে গিয়ে তিনি প্রচুর দূর্নীতিও করে থাকতে পারেন। কিন্তু এগুলো তৈরী করার ফলে তো সাধারণ মানুষের উপকারই সাধিত হয়েছে। আবার তিনি হয়তো কোনো দোষই করেননি। কিন্তু তার জন্য তো আজ দ্বিধাগ্রস্থ সারা জাতি। তারা কি শেখ হাসিনা কে সমর্থন করবে নাকি তাকে অপরাধী মনে করবে? আজ শেখ হাসিনা-র আত্মার কাছে আমাদের এটাই প্রশ্ন!!!!!


২. আজকাল মাঝে মাঝেই খবর কাগজ পড়ে ভয়ে শিঊরে উঠতে হচ্ছে। কি সব অজানা কারণে মানুষ হঠাত করেই অসুস্থ হয়ে পড়ছে। কোথাও কোথাও তো আবার একসাথে ২৫-৩০ জন অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটে। এই কিসের লক্ষন তা কেউই ধরতে পারছে না। খুবই ভয়ের কথা। কে জানে আমি কখন অসুস্থ হয় পড়বো? জলদি এ বিষয়ে অনুসন্ধান করার জন্য আহবান জানাচ্ছি।


৩. একসময়ের বীর দলনেতা হাবিবুল বাশার আজ সাধারনের কাতারে হাজির। অনেক আগেই তাকে এখানে আসা উচিত ছিল। কিন্তু কিছু দয়াবান নির্বাচকের কারণে বাজে খেলেও সে তার অবস্থানে রয়ে গিয়েছিল বছরের পর বছর। অবশেষে আজ তাকে নিজের নেতৃত্বে গড়ে তোলা ওয়ান-ডে দল থেকেই বিদায় নিতে হল। বিদায় নেয়ার সময় তার মন কেঁদে ঊঠেছে নিশ্চয় বারংবার। কিন্তু যারা বাংলাদেশ ক্রিকেট এর ভালো চান তারা জানেন, কত ভালোই না হল এটা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। “এগিয়ে চল বাংলাদেশ ক্রিকেট দল, ১৫ কোটি মানুষের মুখে হাসি তোমরাই ফিরেয়ে দিতে পারবে।“


৪. ইন্টেলের চেয়ারম্যান এর বাংলাদেশ ভ্রমণের সম্ভাবনা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত যদি ড.ক্রেইগ ব্যারেট বাংলাদেশ সফর করেন তাহলে বাংলাদেশ এর জন্য তা খুবই ফলপ্রসু হবে বলে আশা করি।


৫. ভবদহে “কারেন্ট সুদ” এর কারণে আরেক বলি হল পশুপতি।যশোরের অভয়নগর এলাকার ভবদহের ফুলেরগাতি গ্রামের পশুপতি “কারেন্ট সুদ” এর জালে আটকা পড়ে মুক্তির পথ হিসেবে বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। কারেন্ট সুদ –এর ক্ষেত্রে প্রতিদিন চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকে। ভবদহ এলাকার প্রায় ৫ হাজার পরিবার আজ কারেন্ট সুদের জালে বন্দি। হয়তো কাল বা পরশু অন্য কোনো পশুপতি বা শ্রীকান্ত বিশ্বাস( ২০০৭ সালের ১৮ জানুয়ারী কারেন্ট সুদের হাত থেকে মুক্তি পেতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করা এক রিক্সা ভ্যান চালক) আবার সেই আত্মহননের পথ বেছে নিবেন। আমরা কি কিছুই করতে পারবো না?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

ইরানে দরীদ্রদের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:১৭



ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

×