somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবুল মন্ত্রীদের ঝগড়া থামলে ভাল লাগে

১৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক আবুল বলে, ঐ আবুল না বুঝে কথা বলছে। আরেক আবুল বলে, ঐ আবুল আমাকে টাকা দেয়না।

এক আবুল ইতিমধ্যে 'বাজারে কম যান' ও শেয়ারব্যবসায়ীদের জুয়াড়ী বলে বাংলাদেশের ইতিহাসে স্থান করে নিয়েছে। আরেক আবুলের মুখে শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই হাসি লেগে আছে।

বিরোধী দল কোন হরতালও দেয়নি। তারপরও রাস্তায় বাসের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যে আর্থিক ক্ষতি ও জনগণের যাতায়াতের ক্ষতি হচ্ছে, তার জন্য দায়ী কে? দায়ী সরকার ও তার আবুল মন্ত্রীগণ। কিন্তু সাধারণ মানুষ কোন আবুল মন্ত্রীকে সরকার গঠন করতে দেয়নি। তারা চিনে হাসিনা ও আওয়ামী লীগকে। তাই এইসব দুর্ভোগের জন্য তারা হাসিনা ও আওয়ামী লীগকে গালাগালি করে।

অতীতে কখনোই বাংলাদেশে ক্ষমতাসীন দল জনগনের ভোটে পুনরায় নির্বাচিত হয়নি। মন্ত্রীদের কথা ও কাজের মিল না থাকাটা ক্ষমতাসীন দলের পরবর্তী নির্বাচনে পরাজয়ের অন্যতম একটি কারণ। হাসিনা কি এসব আবুল ছাড়া আর কোন যোগ্য লোক বাংলাদেশে খুজেঁ পায় না। নাকি মন্ত্রী হবার যোগ্যতা হলো, কে কত বেশি হাসিনার অনুগত সেটা। আবুল হলে অসুবিধা নেই, হাসিনার প্রতি বেশি আনুগত্য দেখাতে পারলেই মন্ত্রীত্ব পাওয়া যায়।

মন্ত্রীরা এসব উল্টাপাল্টা কথা বলেন হয়ত তাদের নেত্রীকে দেখে। নেত্রীর মধ্যে খালেদাতংক রোগ দেখা দিয়েছে। এমন কোন সভা সমাবেশ নেই যেখানে নেত্রী বক্তৃতা দিয়েছে অথচ খালেদার বিরুদ্ধে কিছু বলেন নাই। রাস্তাঘাটের বেহাল দশার জন্যও খালেদাকে দায়ী করলেন। খালেদা বিদেশে টাকা পাচার আর এতিমের টাকা চুরি ছাড়া আর কিছু করেনাই সেটা অনেক বড় গলায় বলে থাকেন। খালেদা ক্ষমতা ছেড়েছে পাচঁবছর হয়ে গেছে। খালেদা কিছু করেনাই। আপনারা তিন বছরে রাস্তাঘাটের সংস্কারে কি কি কাজ করেছেন, সেটা একটু বড় গলায় বলেন। নাকি আপনাদের তিন বছরে আপনারা জনগণ থেকে ট্যাক্স কম নিয়েছেন, সেজন্য রাস্তাঘাট ঠিক করতে পারেন নি।

মানুষ নিরাপদ সড়কের অভাবে কয়েক কিলোমিটার দুরে তাদের বাড়ীতে যেতে পারেনা। দ্রব্যমূল্যের উচ্চমূল্যের জন্য ঠিকমতো খেতে পারেনা। সেই জনগণের ভোটে নির্বাচিতরা জনগণের এই দুরবস্থা নিয়ে অযথা বকবক করছে। জনগণের দুরবস্থা দূর করার জন্য কাজ করুন। মানুষতো বেশি কিছু চায় না। দুবেলা খেতে চায়। একটা কাজ চায়। রাস্তা থেকে নিরাপদে বাসায় ফিরতে চায়।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×