নিজেকে নিয়ে ভাবনা- মিলিয়ে দেখুনতো, আপনার সাথে মিলে কিনা??
২২ শে আগস্ট, ২০১২ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটকালে দুই লাইনের একটা ছন্দের ব্যাখ্যা পড়া লাগতো। সেটা ছিল-
"দ্বার রুদ্ধ করে ভ্রমটাকে রুখি,
সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি!!"
আমাদের বিবেকের দরজা-জানালা বন্ধ হয়ে যাচ্ছে। ফুটো-ফাটা দিয়ে একটু-আধটু আলো-বাতাস যাদের ঢুকতো তারাও না টিকতে পেরে ফুটো গুলোতে পুডিং লাগানো শুরু করেছে। ভাল-মন্দের হিসাব এখন নিজের সুবিধা-অসুবিধা দিয়ে বিচার করাতেই আমরা সাচ্ছন্দ্য বোধ করি। নিজের পক্ষে যুক্তি-অজুহাত দিতেও আমরা সিদ্ধহস্ত। এখন আমরা অনেক সন্দেহবাদী। ভালমানুষের সংজ্ঞায়িত করি "সুযোগ পায়নি তাই" হিসেবে। মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাবার সময় ঘিন ঘিন করে, কারন ঐ কাঁদামাটির মধ্যে আমাকেও চলতে হয়। না চিইলেও মাখতে হয় ছিটে-ফোঁটা। গোসলের পানিতেও সে কাঁদার গন্ধ। নির্জনে নিজের মনের গন্ধ আমি পাই, সে গন্ধে শ্বাসকষ্ট হয় মাঝে মাঝে। পোড়া তেল, আর নর্দমার গন্ধ তাতে। অক্সিজেন মাস্ক পরে থাকি, ইনহেলার নেই, পারফিউম দেই। মনে হয় ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে বেঁচে আছি... ক্লিনিকালি ডেড কিনা বুঝছি না... তবে মরে যাই নি এটাই সান্তনা, এটাই বা কম কিসে...!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুনশীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন