অতঃপর তুমিও নিজেকে বিকিয়ে দেবে সস্তা দরে,
আর আমিও বিলীন হয়ে যাব সম্পর্কের স্রোতে...
আমরা কেউই কখনো বের হতে পারবনা মধ্যবিত্ত গন্ডি থেকে।
তুমি তুমিই রয়ে যাবে,
কখনো বা শার্ট ইন করার ফাকে মিস করবে আমায়!
ফাইলের পাতায় চোখ রেখে হারিয়ে যাবে
পুরানো স্মৃতির মাঝে…
মেসের বাসি খাবারও উদাস ভাবে চেয়ে রবে !
আর আমি, কাপড় মেলতে মেলতে অথবা
রান্নার ফাঁকে দুফোটা অশ্রু লুকাবো !
তোমার স্পর্শ মুছে অন্যের স্পর্শ বয়ে বেরাবো !
কোন একদিন ভুলে থাকতে থাকতে
তোমাকে ভুলে থাকার অভিনয়টা আমি ঠিকই রপ্ত করে নেব !
০১-০২-২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




