somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অজ্ঞ বালক
আমি আসলে একজন ভীষণ খারাপ মানুষ। তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করতে পারি বলে কেউ কিছু বুঝতে পারে না। সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে!!!

প্রত্যাবর্তন কিংবা অহেতুক লেখা

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৭ জুলাই, ২০২১।

আজ ২৪ ডিসেম্বর, ২০২২।

বয়স হিসাবের ক্যালকুলেটর অংক কষে বের করলো ১ বছর ৪ মাস ২৮ দিন পার হয়েছে শেষ পোস্ট লিখেছি সামুতে।



কিছু একটা লিখতে ইচ্ছা হওয়াতে নতুন ব্লগের বাটনে ক্লিক করে লেখা শুরু করলাম কিন্তু এখন বিরক্তি লাগছে। বাংলাদেশের বর্তমানে জীবিত জনপ্রিয়তম ঔপন্যাসিককে একবার প্রশ্ন করেছিলাম লিখতে হলে কি লাগে। তার উত্তর ছিল, ধৈর্য। এ জিনিসের অস্তিত্ত্ব আমার জিনোমের মধ্যে আদৌ ছিলোও না, নেই আর হবে বলেও মনে হয় না। কিন্তু চেষ্টা কম ছিল না লেখক হওয়ার। কেন? কারণ মনে হতো, আরে ভালোই তো লিখি। অল্পবিদ্যা ভয়ংকরী যেমনটা সবাইই জানে, তেমনি অল্পখ্যাতিও প্রলয়ঙ্করী। অতিদ্রুত লিটল ম্যাগ, সাহিত্য ম্যাগাজিন, পত্রিকায় নিজের নাম ছাপার অক্ষরে দেখে এমন মনে হতেই পারে আমিই সেই কাণ্ডারি যার কাঁধে উঠবে বাংলা সাহিত্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জোয়াল। কিন্তু সমাজ-সংসার এর জোয়াল যে হাট্টাকাট্টা ষাঁড়কে বলদ বানিয়ে দিতে পারে সে তো আর জানা ছিল না।

তবে লেখা আমার কাছে একটা হাঁফ ছেড়ে বাঁচার অংশ। গত প্রায় দুই বছর ধরে একটা দমবন্ধকর প্রতিষ্ঠানে অন্ধের মত শ্রম দিয়ে গিয়েছি, ও স্ময়ের আমাকে জীবিত বলতে বাধছে। তারপর আবার ভীমরতি বা সুমতি ও প্রস্থান-পর্ব চলমান। কেন যেন দুঃসময়েই প্রকৃত বন্ধুর কথা মনে পরে। আমার যেমন মনে পড়লো সামুর কথা, ব্লগের কথা। আরও সূক্ষ্মভাবে বলতে গেলে লেখার কথা।

ডিসেম্বর খুব মাহাত্ম্যপূর্ণ এক মাস। এ মাসে গায়ে একটা ভাব আসে, কাগজের ডায়েরি বা স্মার্টফোনের নোটপ্যাডে অনেক লম্বা লম্বা ফিরিস্তি লেখা হয় যাকে প্রমূখ বিশেষ ব্যাক্তিবর্গ রেজুলিউশন বলে থাকেন, এবং এর কোনোটাই কখনো সম্পন্ন না হওয়ার অমিত সম্ভাবনা নিয়ে অনেক আলোচনা-পর্যালোচনা অন্তর্জালে বিদ্যমান। আমি তাই সভয়ে এড়িয়ে চলি এমন তালিকা নির্মাণ। ধ্বংসে আমার সুখ্যাতি সুবিদিত, গড়তে নয়। তাও ভাবছি আবারও এক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে সপ্তাহান্তে অন্তত একটি লেখা প্রসবান্তে ব্লগে ত্যাজ্য করে যাওয়ার যুগোপযোগী রেজুলিউশনটা কি এবার নিয়েই ফেলবো নাকি? ভোগে নয়, ত্যাগেই তো প্রকৃত সুখ!
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×