somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মেয়ে ধর্ষিত হবার পর মেডিকেল টেস্টের নামে তাকে নোংরা ভাবে আবার ধর্ষন করা হয়। সে চিত্রটা যে কত ভয়াবহ হতে পারে এব কি শাস্তি হতে পারে?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকায় এসেছে, সম্প্রতি সবুজবাগ থানার সহকারী
পুলিশ পরিদর্শক বিকাশ কুমার ঘোষ আদালতের
নির্দেশে বয়স নির্ধারণের জন্য একটি
মেয়েকে
ফরেনসিক বিভাগে আনেন।

খোলা বারান্দায় টেবিলের উপর পুরুষ ওয়ার্ডবয়
মেয়েটির কাপড় খুলতে
শুরু করলেই চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে
মেয়েটি।

জ্ঞান ফেরার পর আর বয়স নির্ধারণে রাজী হননি
তিনি।

নাহ, পুলিশের দোষ নাই এখানে।
সে হুকুম এবং আবহমান কাল ধরে চলা নিয়ম ই
প্রয়োগ করেছে মেয়েটির উপর।

যা সারাদেশে ধর্ষণ, খুন, দুর্ঘটনার মামলা, বা বয়স
নির্ধারণের জন্য এই পদ্ধতিতে চেকআপ করা হয়
ভিক্টিমের।

এখানে ধর্ষিতা নারীকে দ্বিতীয়বার খোলা
পরিবেশে জনসমক্ষে ধর্ষণ করাচ্ছে রাষ্ট্র।

অবশ্যই, রাষ্ট্রইই করাচ্ছে।
অবাক করা ব্যাপার হলো, দেশের কোন
হাসপাতালেই নারীর শারীরিক চিকিৎসার জন্য পৃথক
কোন কক্ষ নাই।

চিকিৎসকের বসার কক্ষে পুরুষ চিকিৎসক পুরুষ
ওয়ার্ডবয়ের সহযোগিতায় সেই টেবিলের উপর
ধর্ষিত নারীকে রেখে তার পরিধেয় কাপড় খুলে
শারীরিক
পরীক্ষা করেন।

ধিক্কার রাষ্ট্রকে।

রাষ্ট্রের কর্তাব্যক্তিদের কন্যারা যদি ধর্ষণের
শিকার হোন, তবে কি তারা তাদের
কন্যাদের এভাবে পুরুষ চিকিৎসক এবং পুরুষ পুলিশের
হাতে সমর্পণ করবেন দ্বিতীয়বার রাষ্ট্রীয়
লেহনের জন্য???

আমার তো মনে হয় বিচার পাওয়ার আশায় দ্বিতীয়বার
এই স্বঘোষিত রাষ্ট্রীয় ধর্ষণের চেয়ে ফের
গোপণে প্রথম ধর্ষকের সাথে মিলিত হওয়া
ভালো! সেখানে তাও একজনের সাথে লজ্জার
ব্যাপার থাকে!

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একটা ধর্ষিতা কতটুকু
ক্লিয়ার করে তথ্য দিতে পারবে একটা পুরুষ
তদন্তকারীকে? নাকি রাষ্ট্র ভাবছে ধর্ষিতা প্রথম
ধর্ষণের
সাথে সাথে লজ্জা শরম ওয়ারড্রবে রেখে
আসে তালা চাবি আটকে!
এজন্যই কিছুদিন আগে প্রধান বিচারপতি বলেছেন
দেশের ৯৯% ধর্ষণের মেডিক্যাল রিপোর্ট
ভুলে ভরা।

এটাও রিপোর্টকে প্রভাবিত করার একটা কারণ।
ধর্ষিতা হয়তো লজ্জায় সঠিক বর্ণনা দেয় না। ফলে
রিপোর্ট ও ঠিক আসেনা।
রাষ্ট্রের কি অধিকার আছে একজন নারীর
শ্লীলতাহানি করার? যেখানে সে
নারীর শ্লীলতা রক্ষায় ব্যর্থ পুরোপুরি?.
বহু ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ লিপিবদ্ধ
করতে গিয়ে থানার তদন্তকারী কর্মকর্তার
অশ্লীল প্রশ্নবাণে পড়েন নারী। সেই পীড়ন
কে কি আমরা যৌন নিপীড়ন বলবো

না?

আশ্চর্য হচ্ছি, এরকম একটা নোংরা অনৈসলামিক
সিস্টেম জেনেও আমাদের সুশীল শিক্ষিত সমাজ
নীরব!.

কখনো এই পদ্ধতি বদলে নারীর শ্লীলতা রক্ষার
দাবী জানানো হয়নি।
কোথায় নারী নেত্রীরা? যারা নারীর অধিকার
নিয়ে লাফায়। ইসলামকে নারীর স্বাধীনতার একমাত্র
বাধা ভাবে।

পুলিশ মানেই সবাই খারাপ তা নয়।
লাখে দুইজন চরিত্রবান অফিসার থাকতেই পারেন।

তো, এইরকম তদন্তের জন্য সেকি বিব্রত হচ্ছে
না, তার কি গোনাহ হচ্ছে না? এই অফিসারের গোনাহ্
এর পুরো দায়দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র তাকে বাধ্য
করেছে
এটা করতে।

রাষ্ট্রের কাছে নিবেদন, নারীর নিরাপত্তা দিতে
ব্যর্থ হলেও এভাবে পুরুষ চিকিৎসক, তদন্তকারী
দিয়ে নারীকে উন্মুক্ত ময়দানে ধর্ষণ করাবেন
না।

শীঘ্রই, এসমস্ত মামলার তদন্তের জন্য নারী
চিকিৎসক এবং তদন্তকারী নিযুক্ত করুন।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৯
১৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×