এখনও
আমার এই আঁধার আমার কবিতা
সময়ের পাতায় যা লিখে চলি
ছিল সবই তোমার আছে আজও তোমার
আঁধারের নির্জনতায়
এই নিঝুম রাতে একা আমি
জানালার পাশে দাঁড়িয়ে
চিত্কার করে বলতে চাই তোমায় আমি
ভালবাসি শুধু তোমায় ভালবাসি।
আমার এই ভোরের আলোয় ছুটে চলা
শুধুই কল্পনায় ছুঁতে চাওয়া
তুমি রাতের আঁধার ফিরে এলে
তুমি আমার ভোরের আলোয় পাওয়া
অন্তহীন এ পথে
এই ভোরের স্তব্ধতা ভেঙে দিয়ে
লাল আকাশে চিড় ধরিয়ে
চিত্কার করে বলতে চাই তোমায় আমি................
============================
সংগ্রহীত
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৭ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


