এই কথাটা হতে পারে মজার কোন কিছু, ঠিক তেমনি দুঃখের কিছুও হতে পারে। আমার জীবনে এই দুটির সংমিশ্রন ঘটেছে অবিরত, হয়তো সবার জীবনেই ঘটে;
প্রথম মামা এবং চাচা হবার ব্যাপারটা কি যে মজার ছিল!
এখন অবশ্য মাঝে মাঝে তাদের কান্না কাটি এবং আবদার শুনে বিরক্ত লাগে।
অবার প্রথম যখন এ্যাকসিডেন্ট করলাম, ওহ! কি ভয় আর শংকা ছিল মনে.............কি নিষ্ঠুর ছিল ঘটনাটা।
তবে জীবনে প্রথম কোন কিছু সৃষ্টির আনন্দ খুবই মজার,,,,,,,,,,,,,
আমার মনে আছে, আমি যখন 2য় শ্রেনীতে পড়ি, তখন একটি ছড়া লিখেছিলাম............এটিই আমার জীবনে প্রথম সৃষ্টির আনন্দ.........
ছড়াটি 1994 সালের বিশ্বকাপ ফুটবল নিয়ে লেখা।
বিশ্বকাপ
বিশ্বকাপ খেলা
হবে সারা সারা,
এক মাস হয় খেলা
ম্যারাডোনা সেরা,
পেলে যদি থাকতো
কতই মজা লাগতো,
বাংলাদেশ ওঠেনি
দেখি আরেকবার,
এরপর না পারলে
ভরসা নাই আর...............
আমার প্রথম সৃষ্টিতে আমি রিতিমতো বেশ কয়েকদিন মুগ্ধ ছিলাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



