somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ এখন শুধু বাঁচার জন্য নয় এমনি এমনিও চুরি করে

৩০ শে আগস্ট, ২০১২ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে আমার ছোট বেলার একটা কথা মনে পড়ে গেল । আব্বু রোজ সকালে হাটতে বের হতো তো মাঝে মাঝে আমিও বায়না ধরতাম আব্বুর সাথে আমিও হাটতে যাবো, কিন্তু আব্বু বলতো “আমিতো অনেক হাঁটব বাবা তুমি অতো হাটতে পারবে না” । আমি হল নাছোড় বান্দা না নিলে কেঁদে বাসা মাথায় তুলতাম । তাই আব্বু বাধ্য হয়ে আমাকে নিয়ে যেতো । তো এক সকালের কথা বলি, আমি আর আব্বু হাটতেছি, কিছুক্ষণ হাটার পর পা ব্যাথা করছে তাই আব্বু কে বললাম আমি আর হাটতে পারবোনা । তাই কি আর করা আব্বু না পেড়ে বাসায় যাবার জন্য একটা রিক্সা ঠিক করলো । রিক্সা দিয়ে যাবার সময় পথে দেখি একটা মানুষ কে অনেক মানুষ মিলে মারছে । আমার খুব মায়া হল, তাই আব্বু কে বললাম “সবাই ঐ লোকটাকে এভাবে মারছে কেন ” আব্বু বলল তুমি রিক্সায় বসে অপেক্ষা করো আমি দেখে আসি । ফিরে এসে আব্বু বলল লোকটা চোর তাই ওকে সবাই মারছে । তখন আমি আবার প্রশ্ন করলাম আচ্ছা মানুষ চুরি করে কেন? তখন আব্বু বলল ওরাতো খুব গরীব, খেতে পায়না ঠিক মতো তাই বাধ্য হয়ে চুরি করে । তাই ঐ বয়সে আমি ভাবতাম মানুষ চুরি করে বাচার জন্য । কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে । এখন মানুষ শুধু বাঁচার জন্যই চুরি করে না । এমনি এমনিও চুরি করে ।
আমার লেখা দেখে একটু বিরক্ত হচ্ছেন নিশ্চয়? আসলে আমার এই রকম লেখা লিখতে হবে কোন সময় ভাবিনি । আপনারা হয়তো অনেকেই আমার ‘পদার্থের ক্ষুদ্রতম কণার কথা’ এই সিরিজটি পড়েছেন । একই শিরোনামে একটি লেখা zero2inf.com নামক ওয়েব সাইটে প্রকাশ করা হয় । তাই আমি একটু আগ্রহ নিয়েই লেখাটা পড়া শুরু করি । পড়ে দেখলাম আমার লেখাটাই sazzad নিজের নামে 29th of August 2012 দুপুর 12:50:51 প্রকাশ করেছেন । আমি খুব অবাক হলাম । সে নিজেকে মেডিক্যালের ছাত্র বলে দাবী (I am a medical student,studied in Khulna medical college,khulna.) করেছে । নীচে লিঙ্কটা দিলাম ।
http://zero2inf.com/particle-physics/
হয়তো ডিজিটাল যুগ তাই এখন মানুষ আর শুধু বাঁচার জন্যই চুরি করে না এমনি এমনিও চুরি করে ।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১২ সকাল ১১:০৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×