
সব দোষে দুষ্ট হলেম,কয় আমার মনে।
ভালোবাসা তুমি রাতের আধারে অভিসারে,
সিঁড়ীর দেয়ালে ঠেক দিয়ে রমণীর গোলাপ
রাঙ্গা অধরের আলতো ছোঁয়া।
ভালোবাসা তুমি ধর্মের পথে অধর্মের পথিক,
কৃতপাপ তব তনুর উদরের নিচে জলপ্রপাত।
ভালোবাসা তুমি অধর্মের পথে ধর্মের পথিক,
ঠিক সময় তখন ১০ মাস ১০ দিন।
“দিলসাদের” দিলচুরি, আমি বলি
আধুনিকতা তুমি ছিলে তার চুম্বনের শিহরণ।
“সাধনার” বিশ্বাস আমিও সত্যবাদী, আর তাতেই সাধন সমাধি।
“আমি কারো জীবনে প্রথম ও শেষ হতে চাই, দ্বিতীয় না।”
“চৈত্রের ক্ষরা পোঁড়া রোদে আমার ভেজা কায়া,
সিদ্ধি খেয়ে বুদ্ধি বাড়ে, কদমতলা বৃষ্টি ভেজা।“
বিদ্রঃ কবিতার ঘটনা গুলোর সাথে কারো ব্যাক্তিগত জীবনে কোন মিল পেলে লেখক দায়ী নই। এখানে আমার একবন্ধুর জীবনের কিছু কথা তার অনুমতিতে লেখা হয়েছে এবং ব্যহৃত নামগুলো ছদ্মনাম।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


