ওগো মেঘ করনা বাহানা,
থেকোনা গম্ভীর, গোমড়া বদনে।
ঝরে যাও আপন রাগিণীতে,
ছন্দে ছন্দে বেজে উঠো ধরণীতে,
মাতিয়ে তুলো তাঁহার হিয়ারে।
রুক্ষ মলিন বদন তাঁহার,
আমার লাগে ভীষণ খারাপ।
দেখিব তাঁহারে দাওনা ফুঁটিতে
নব বধু সাঁজে নীলাবতী আমার,
আসবে যে, কদম-কেয়া-কলাবতী।
ওগো মেঘ করনা বাহানা,
থেকোনা গম্ভীর, গোমড়া বদনে।
এই নহে সাধনা, রাখো পুষে যাতনা
ঝিরি ঝিরি আওয়াজে ঝরে যাও
আলাপে, জেগে উঠো প্রাণেতে।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



