
আর বকবো না তোদের;
আয়রে ফিরে বুকের মানিক,
আদরের সেই ছোট্ট দুলালি।
তোরাই তো জল এই শুকনো নদনদীর।
মা-বাবা হবেনা আর কারণ ক্রোধের।
আর বকবো না তোদের,
তোরা বড় হয়েছিস, অনেক বুঝিস।
থাকিস তোরা নিজের মত,
বুড়া-বুড়ির হবে একদিন গত।
যা ছিল, সব দিয়েছি উজাড় করে,
আর কি দিতে বাকি তোদের?
দিনরাত শুধু এই কথা মোদের।
বাকি জীবনে শুধু এটুকু আশা,
থাকবি তোরা পূর্ণিমা ভাসা।
আর বকবো না তোদের;
তোরা যে সবুজ মোদের,
অবুঝ মন যে দুজনের।
আজো নামে না গলায় খাবার,
আসবি ফিরে তোরা আবার।
ছবি: গুগল
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


