বাবার ক্ষমতার বাহিরে চাইলে, বাবা হয়তো না দিতে পারার কষ্টটা বুঝতে দেয়না। তাই আমার বাবা বলে "একটু কষ্ট কর, স্থান-কাল এই রকম কি যেন বলে.."। হয়তো আমি মায়ের কাছে বিচার দেই " অমুকের বাবা কি করে দেয়?" মা ও বাবাকে সাপোর্ট দিতে বলে, আর আমিও হাসিখুশি তে মেনে নেই। ভুলে যায় আমার কিছু লাগতো। কিন্তু আমি যখন একটা কিছুতে বাবার মন মত হতে পারিনি তখন বাবাকে বলতে পারিনা "একটু মেনে নাও"। কারণ আমার বাবা মনে করে তার ছেলে কেন পারবেনা? আমি তার ছেলে, আমাকে পারতে হবে। আর এই ব্যপারগুলো বাবার কাছে আরো জটিল হয়ে উঠে তখন ই যখন "অমুকের ছেলে-মেয়ে ওটা হয়েছে, সমাজের নোংরা কীটগুলোর তিলকে তাল বানানো কথা বাবার কানে এসে ভীড় করে"। বাবার কিছু এক্সপ্রেশন অব রিয়েকশন দেখলে আমার কাছে মনে হয় "সমাজে অন্যের কথায় নিজের ভালো-মন্দ নির্ভর করে"। আর তাই বাবাকে বলতে পারিনা "বাবা আমিও তোমার মত মানুষ, আমার ও কষ্ট আছে, আমার ও অনুভুতি আছে, আমারও ভালো কিছু করতে ইচ্ছে করে, আমারও তোমাদের সাথে থাকতে ইচ্ছে করে..."।
আমার বাসা থেকে আমাদের সামাজিক কবরস্থান খুব বেশি দূরে না। সেখানে দেখেছি অনেকে শুয়ে থাকে। দাফনের আগে কেউ জানলেও বলে না "মানুষটা খারাপ ছিল", যতই পাপ করুক সবাই তাকে ভালো বলে, ক্ষমা করে দেই, একই নিয়মে সবার জানাজা হয়, কে "বুদ্ধিমান, চোর, ডাক্তার, ইঞ্জিনিয়ার..." কেউ তা বিচার করেনা। এই একই ব্যাপার যদি আমার মত জীবিত মানুষের সাথে হতো, তাহলে আজ এই সমাজে এতো অশান্তি বিরাজমান থাকতো না, মা-বাবা প্রিয় সন্তানহারা হতোনা। যারা মরে গেছে তারা হইতো বলতো, আর আমিও বলতাম "বাবা আমি ফেল করেছি, বাবা আমি ইঞ্জিনিয়ার হবো, বাবা আমি আজ স্কুলে যাবোনা, বাবা আমি পারছিনা..."
উৎসর্গঃ আমার হারানো অতীতগুলোকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

