somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিতরের এবং বাহিরের মানুষের দ্বন্দ্ব

২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সমস্যা তখনই শুরু হয় যখন আপনার ভিতরের এবং বাহিরের মানুষ দ্বন্দ্বের মধ্যে থাকবে। ফলে আপনি ভাবেন একটি কিন্তু করেন আরেকটি। এর ফলে আপনার মানুষিক চাপ তৈরি হতে পারে, যা আপনাকে অসুস্থতার দিকে ঝুঁকিপূর্ণ করে তোলে এমন কি মিত্যু। এছাড়াও আপনার দৈনন্দিন কাজকর্মও এর ফলে প্রভাবিত হতে পারে।

যেমন,অনেক সময় প্রিয়জন তার কাছের মানুষকে অনেক কিছু নিয়ে চাপ দেয়। দেখা যায় একটি বারও তার ইচ্ছে এবং মানুষিক বিপর্যয়ের কথা ভাবেনা। প্রিয়জনের মুখের দিকে তাকিয়ে সে মানুষটি নিজের মনের বিরুদ্ধে যাপিয়ে পড়েন উদ্দেশ্যে হাসিলের জন্য। এর ফলে কি হচ্ছে? ঘুষ, চুরি, ডাকাতি, চিন্তাই ইত্যাদির মত ঘটনা হচ্ছে।

আমাদের দেশে প্রতিবছর অনেক মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা করে যার পিছনে একই ব্যপার ঘটে। দেখা গেলো শিক্ষার্থী চাই ইঞ্জিনিয়ার হতে কিন্তু বাবা-মায়ের ইচ্ছে ডাক্তার বানানো। এর ফলে অনেক সময় বাবা-মা জোর করে সন্তানকে মেডিকেলে পড়ানোর জন্য চাপ দেয়। কারণ তাদের বাবা-মায়ের কাছে সন্তান একটি শোপিস এর মত। যত ভালো ডাক্তার তত বড় দাম। কিন্তু একটি বার ও নিজের সন্তানের ইচ্ছে এবং মানুষিক বিপর্যয়ের কথা ভাবেনা। সন্তানরা মা-বাবার মুখের দিকে তাকিয়ে নিজের মনের বিরুদ্ধে যাপিয়ে পড়ে ডাক্তার হবার উদ্দেশ্যে পরবর্তীতে তারা তাদের সমস্যার কথা বললেও বাবা-মা বলে "এতদিন পড়েছ, আরেকটু কষ্ট করো অথবা এত টাকা পয়সা নষ্ট হলো ইত্যাদি ইত্যাদি"। পরবর্তীতে দেখা যায় মূলত পরীক্ষায় ফল খারাপ ও পড়াশোনোর অতিরিক্ত চাপে তারা অনেকে আত্মহত্যার মত ভয়ংকর পথ বেছে নেয়।

এইরকম অনেক ব্যাপার আছে যা আপনি আমি রোজ সম্মুখীন হচ্ছি। বাহির থেকে আপনি একজন সফল ডাক্তার, ইঞ্জিয়ার, শিক্ষার্থী, স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকা, যাই হোন না কেন আপনার ভিতরে সবসময় একটি হাহাকার, শূন্যতা অনুভব করেন। দিনের শেষে আপনি নিজের ভিতরের ব্যথা নিরাময়ের জন্য এবং দ্রুত সমাধানের জন্য অনেক কিছুই করতে চান, যেমন ভিবিন্ন প্রকারের ড্রাগ নেওয়া, সম্পর্কের বিচ্ছেদ, নিজেকে আত্মগোপন রাখা এমনকি আত্মহত্যা।

কি করবেন?
**আপনার প্রিয়জনের(বাবা-মা, বন্ধু-বান্ধব, কলিগ) সাথে আপনার মনের কথাগুলো শেয়ার করতে পারেন।
**কোনো বিষয়ে আপনার ভিতরের অনুভূতি নিয়ে খুব অল্পসময় না ভেবে একটু সময় নিয়ে ভাবুন এবং দেখুন তা আপনার জন্য কতটুকু ভালো বা মন্দ। কাজটি করতে গিয়ে আপনি কেমন অনুভব করছেন তা জানাতে পারেন।
**অন্যের অনুভূতি এবং সমস্যা বুঝতে চেষ্টা করুন এবং তা নিয়ে গঠনমূলক আলোচনা করুন।
**দিনের শেষে আপনি যে পছন্দগুলি করছেন তা আপনার পরবর্তীতে ভাল লাগবে কিনা নিজেকে প্রশ্ন করুন।
** অন্যকে খুশি করতে হবে কিন্তু যা না হলেও চলবে এমন কোনো কাজ করার আগে ভাবুন।

যাই হোক আমি নিজের মত করে লিখেছি, এই ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা এবং উপদেশ স্বাদরে গ্রহণ করিবো এবং তা নতুন করে সংযোজন করবো। অগ্রীম ধন্যবাদ

সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×