somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রিপল-ফিল্টার পরীক্ষা (The Triple-Filter Test) –নিজে শান্তিতে থাকুন অন্যকে শান্তিতে রাখুন।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোনো বিষয় নিয়ে আমাদের দেশের মানুষ তার আশপাশের একে অন্যের কাছে বা সোশ্যাল মিডিয়াতে আজকাল এমন কিছু সংবাদ শেয়ার করে যা মূলত মানুষের আবেগের সাথে সরাসরি জড়িত এবং যার বেশিরভাগ বার্তাগুলো মিথ্যা। এই মিথ্যে সংবাদগুলো এড়িয়ে চলুন যেন সেগুলো আপনার মনের উপর নেতিবাচক প্রভাব না ফেলতে পারে এবং অন্যের জন্য ক্ষতির কারণ না হয়।

উপযক্ত উৎস জানা না থাকলে বা একটি চলমান ঘটনা যার ফলাফল একখনো নিশ্চিত নয়, কখনোই এমন একটি তথ্য বা বার্তা হোক সঠিক হোক সঠিক নয়, আপনি তা অন্যের সাথে শেয়ার করবেন না। কারণ বেশিরভাগ সময় যে খবরগুলো আমরা একে অন্যের সাথে বা সোশ্যাল সাইটগুলিতে শেয়ার এবং অন্যকে ফরোয়ার্ড করি তা বাস্তব নয়।

মিথ্যে সংবাদ যেমন আমাদের সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে তেমনি আমাদের ব্যাক্তিগত জীবনেও এর মারাত্মক নেতিবাচক প্রভাব রয়েছে। আপনার আশপাশে এমন অনেক মানুষ আছে যাদের মিথ্যে গুজবে বা সংবাদের জন্য আপনার প্রিয় মানুষের সাথে সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে বা ঘটার মত উপক্রম হয়েছে।

এটি কেবল অর্থ উপার্জন বা মানুষকে বোকা বানানো, বা একটি বিশেষ মহলের মনোযোগ আকৃষ্ট করার জন্যই করা হয়। অনেক সময় পূর্বের কোনো শত্রুতা থেকে মানুষ এমন করে, অন্যের উপর রাগ বা হিংসা থাকলেও এমন হতে পারে।

১। ক্যানসারে আক্রান্ত হবার পর অভিনেতা অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুর গুজব উঠেছিল। দুদিন ধরে বিভিন্ন ওয়েব পোর্টাল ও ইউটিউব চ্যানেলে তাঁর মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল। সেসব দেখে অনেক মানুষ ফেসবুকে এই অভিনেতার মৃত্যু নিয়ে পোস্ট দিয়েছিলেন, যা তাঁর পরিবারের জন্য ছিল হয়রানিমূলক। এতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কাদেরের পরিবারের সদস্যরা। যা নিয়ে ২৪ ডিসেম্বর ২০২০ প্রথম আলো নিউজে একটি হেড লাইন হয় “মৃত্যুর গুজবে সারা রাত ঘুমাতে পারেনি কাদেরের পরিবার”

২। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রতন রপ্তান আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ভারতে। পরে সেখান থেকে নিজ গ্রাম পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালীতে ফিরছিলেন। গায়ে জ্বর ও সর্দি–কাশি থাকায় ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে নেওয়া হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। এরই মধ্যে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে, তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তাঁকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হবে। রতনের পরিবার ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ছেলেকে মেরে ফেলা হবে—এ কথা শুনে মুষড়ে পড়েন রতনের মা রেণুকা রপ্তান । এরপর ঐদিন রাত পৌনে ১২টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি

৩। একটি মিথ্যে সংবাদ সাধারণ জনগণের মনের সাথে কতটা ইমোশনালি সংযুক্ত ছিল এবং তার মর্মান্তিক পরিণতি কতটা আমাকে ব্যথিত করেছে তা ছিল বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা হত্যা যা মূলত ছেলেধরা গুজবের উপর ভিত্তি করে ঘটেছিল

কী করবেন?

এইবার একটি গল্প বলি যার নাম হলো ট্রিপল-ফিল্টার পরীক্ষা (The Triple-Filter Test)।

একদিন একজন পরিচিত ব্যক্তি সক্রেটিস সাথে দেখা করে বললেন, "আপনার বন্ধু সম্পর্কে আমি কী শুনেছি তা কি জানেন?" সক্রেটিস বললেন- এক মিনিট অপেক্ষা করুন । এটি একটি ভাল ধারণা হতে পারে, আপনি আমার বন্ধু সম্পর্কে আমার সাথে কথা বলার আগে কিছুক্ষণ সময় নিন, আর যা বলবেন তা ফিল্টার করুন। আমি এটিকে “ট্রিপল-ফিল্টার পরীক্ষা” বলি। প্রথম ফিল্টারটি হলো সত্যতা।

“আপনি যে বিষয়টি আমাকে বলতে যাচ্ছেন তা সত্য কিনা আপনি কি নিশ্চিত হয়েছেন?”
লোকটি বলল "ভালো কথা, না। আসলে আমি এটি সম্পর্কে শুনেছিলাম এবং ..."

সক্রেটিস বললেন, ঠিক আছে। সুতরাং আপনি প্রকৃতপক্ষে এটি সত্যি না মিথ্যা তা জানেন না। এবার আসুন দ্বিতীয় ফিল্টারটি চেষ্টা করা যাক, যা "ভালোর ফিল্টার"।

“আপনি আমার বন্ধু সম্পর্কে ভালো কিছু বলতে যাচ্ছেন?"
"না, তার বিপরীতে ..."

তারপর সক্রেটিস বললেন— সুতরাং, আপনি আমার বন্ধুর সম্পর্কে খারাপ কিছু বলতে চান আমাকে, তবে আপনি নিশ্চিত নন যে এটি সত্য। আপনি এখনও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, কারণ একটি ফিল্টার বাকি আছে যা “উপকারী ফিল্টার”।

“আমার বন্ধু সম্পর্কে আপনি আমাকে যা বলতে চান তা আমার জন্য কি ব্যবহারউপযোগী হবে?”
"না সত্যিই না."

সক্রেটিস বললেন "ঠিক আছে, আপনি আমাকে যা বলতে চান তা যদি সত্য না হয়, না ভালো হয়, না এমনকি উপকারী হয় তবে কেন তা আমাকে বলবেন?"

মিথ্যে তথ্যের ভিত্তিতে নিজেকে কখনই নেতিবাচকতায় লিপ্ত হওয়ার অনুমতি দেবেন না, নিজেকে মিথ্যা বোকা বানাবেন না, যৌক্তিক চিন্তাভাবনা করুন এবং আপনি তিন ফিল্টার পরীক্ষা না করা পর্যন্ত কখনও কোনো পদক্ষেপ নিবেন না বা কোনো কিছু অন্যকে ফরোয়ার্ড করবেন না। নিজে শান্তিতে থাকুন অন্যকে শান্তিতে রাখুন।

তথ্য লিঙ্কঃ
১। Click This Link

২। Click This Link

৩। Click This Link

৪। Click This Link

ছবি: গুগল
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ২:১২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×