
আপনি যখন কোনো স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন তখন আপনার পরিচয় হবে একজন স্বেচ্ছাসৈনিক সেক্ষেত্রে আপনি না ডাক্তার, না প্রকৌশলী। আপনার মানবতার দিকটি হবে প্রজ্বলিত আলোর শিখা। আপনি মানুষ, আরেক জন মানুষের জন্য আপনার মানবতা।
কিন্তু এই স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের পিছনে ব্যাক্তিগত উদ্দেশ্য থাকলে আপনি একজন খরশান ব্যবসায়ী যে মানুষের আবেগের জায়গাটা কাজে লাগাচ্ছেন আর এই ভাবে প্রতারিত হচ্ছে আমার দেশের মানুষ।
কি চমৎকার মার্কেটিং নীতি তাই না? যারা কিনা স্বেচ্ছাসেবী কর্মকান্ডের নামে নিজের ব্যবসার ভিত্তি স্থাপন করছে।
করিম সিদ্ধান্ত নিলো সে এই দেশের পথশিশুদের বিনামূল্যে ইংলিশ শেখাবে। প্রায় তিন মাস যাবত বিনামূল্যে শেখানোর পর তার মত অনেক করিম তার দলে সংযুক্ত হলেন। পরবর্তীতে তারা একটি স্বেচ্ছাসেবী সংস্থা খোলেন যার নাম রাখলেন “শিখবে মানুষ, আলোকিত হবে বাংলা”।
এই সংস্থাটির মাধ্যমে তারা পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে নিজেদের কর্মকাণ্ড চালাতে থাকেন এবং এত দিনে সংস্থাটির বেশ নাম হয়েছে সারা দেশে এবং অনেক স্বেচ্ছাসেবী এই সংস্থার হয়ে কাজ করতে শুরু করে। যখনই সংস্থাটি থেকে কোনো অনুষ্ঠান করার পদক্ষেপ নেয়া হয় তারা ব্যানারের মাধ্যমে মূল বিষয়টি উপস্থাপন করেন।
শুরু থেকে সংস্থাটির কয়েকজন সদস্য লক্ষ্য করলেন এই পর্যন্ত যে কয়টি অনুষ্ঠান তারা করেছে সবকটির ব্যানারে “করিম ইংরেজী লার্নিং” এর লোগো সংযুক্ত থাকে এবং সময়ের সাথে সাথে রাজনৈতিক কিছু মানুষের নাম ও সেখানে সংযুক্ত হতে থাকে।
এইবার ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করুন।
ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


