
একাদশ সংসদ নির্যাতনের ঠিক ১ মাস পর আজ সংসদের প্রথম অধিবেশন বসছে। তাই আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আর মহা মহিম সরকারের কাছে জানাচ্ছি ১ হালি আবেদন।
• আইন তৈরি করে গণতন্ত্রকে নিষিদ্ধ করুন। খুব কঠিন কিছু না। সবাই হ্যা বলবেন, তিনি (She) বলবেন, “হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। শেষ।
• ভোটানুষ্ঠান উপলক্ষে যে বিপুল অর্থাপচয় হয়, তা রোধ কল্পে হা/না ভোট চালু করুন। জনতার সামনে প্রশ্ন রাখা হবে, “আপনারা কি চান, উন্নয়নের ধারা অব্যাহত থাকুক”? জনতা ভোটে দেবে (ওপেনে) “হাঁ”। ব্যাস।
• জঙ্গীবাদ ও মৌলবাদের অনিবার্য উত্থান ঠেকাতে ‘গোপন-ব্যালট’ প্রথা দূর করুণ। আইন তৈরির মাধ্যমে OVS বা ‘Open Voting System’ পদ্ধতি প্রবর্তন করুন।
• আগামী দীনের যে কোন নির্বাচনে ৩০ডিসেম্বরের আদলে অবাধ ও আন্তর্জাতিক মানের ভোটানুষ্ঠান উপহার দিতে হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


